এক্সপ্লোর

সংসদের চলতি অধিবেশনের পর বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক, থাকলেন রাহুলও, জানালেন সুরজেওয়ালা

কংগ্রেসের সভাপতি পদে রাহুল গাঁধীর উত্তরসূরী কে এবং কবে নির্বাচিত হবেন, তা নিয়ে দলের অন্দরো জোর জল্পনা চলছে। এরইমধ্যে দলের পক্ষ থেকে জানানো হল, সংসদের চলতি অধিবেশনের পর বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। রাহুল ওয়ার্কিং কমিটির অঙ্গ এবং তিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

নয়াদিল্লি: কংগ্রেসের সভাপতি পদে রাহুল গাঁধীর উত্তরসূরী কে এবং কবে নির্বাচিত হবেন, তা নিয়ে দলের অন্দরো জোর জল্পনা চলছে। এরইমধ্যে দলের পক্ষ থেকে জানানো হল, সংসদের চলতি অধিবেশনের পর বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। রাহুল ওয়ার্কিং কমিটির সদস্য এবং তিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেছেন, সংসদের চলতি অধিবেশনের পরই ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। তবে বৈঠকের দিন এখনও চূড়ান্ত হয়নি। সুরজেওয়ালা বলেছেন,দিন চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বিভিন্ন রাজ্যের ভারপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন সুরজেওয়ালা। উল্লেখ্য, ওয়ার্কিং কমিটি কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত নির্ণয়কারী সংস্থা। কংগ্রেস নেতা পিএল পুনিয়া বলেছেন, দল নেতাদের বৈঠকে এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল প্রস্তাব দেন যে, সংসদের চলতি অধিবেশনের পর রাহুলের সুবিধা অনুযায়ী ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা যেতে পারে। লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর সম্পূর্ণ নৈতিক দায় নিয়ে গত ২৮ মে ওয়ার্কিং কমিটির বৈঠক সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল। যদিও ওয়ার্কিং কমিটি সেই ইস্তফা গ্রহণ না করে তাঁরে দলের সর্বস্তরে সংগঠন ঢেলে সাজানোর কর্তৃত্ব দেয়। কিন্তু রাহুল সাফ জানিয়ে দেন, সভাপতি পদে তিনি আর থাকবেন না। এমনকি গাঁধী পরিবারের কাউকে পরবর্তী সভাপতি করা যাবে না বলেও জানান তিনি। এই অবস্থায় রাহুলের উত্তরসূরী কে হবেন, তা নিয়ে দলের নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়। বেশ কয়েক দা বৈঠকও হয়। কিন্তু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তী সভাপতি হিসেবে বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করছে। এরইমধ্যে কয়েকজন কংগ্রেস নেতা কোনও তরুণকে ওই পদে বসানোর পক্ষে সওয়াল করেছেন। এদিনের বৈঠকে কংগ্রেস নেতারা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ৭৫ তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina Vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Embed widget