এক্সপ্লোর

স্থলভাগে ঢুকে পড়ল ঘূর্ণিঝড় ‘বুলবুল’, উপকূলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, সরানো হল ১ লাখ ৪৩ হাজার মানুষকে

তার জেরে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে তুমুল বৃষ্টি, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। বালিগঞ্জে গাছ পড়ে একজনের মৃত্যু।

কলকাতা: শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে ঘূর্ণিঝড় ‘বুলবুল’।  ১১৫-১২৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ‘বুলবুল’।  এই মুহূর্তে সাগরদ্বীপ অতিক্রম করছে  ঘূর্ণিঝড়। সাগরদ্বীপে জলোচ্ছ্বাস।কাকদ্বীপ, বকখালিতে ঝড়ের তাণ্ডব। রাত দুটো পর্যন্ত স্থলভাগে থাকবে 'বুলবুল'।  স্থলভাগে ঢুকে শক্তি কমল ‘বুলবুল’-এর।  ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। কাঁথি, খেজুরি, রামনগর, নন্দীগ্রাম, নয়াচরের একাংশ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত এলাকায় সোমবার স্কুল ছুটি থাকবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে তুমুল বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। কলকাতায় সর্বোচ্চ ঘন্টায় ৫৩ কিমি গতিতে ঝড় রেকর্ড করা হয়েছে। সকালে বালিগঞ্জে গাছ পড়ে একজনের মৃত্যুও হয়েছে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, বকখালি - এই সব সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। কাল সকালের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে ১ লাখ ৫৯ হাজার মানুষকে, খবর নবান্ন সূত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির দিকে নজর রাখছেন। কলকাতাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। বালিগঞ্জে গাছ পড়ে একজনের মৃত্যু। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, বকখালি - এই সব সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। কাল দুপুরের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে ৮৪ হাজার মানুষকে, খবর নবান্ন সূত্রে। বুলবুলের প্রভাবে কলকাতায় চলছে নাগাড়ে বৃষ্টি। এতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে।   বালিগঞ্জের কাছে সিসিএফসি ক্লাবে গাছ পড়ে তরুণের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ সোহেল। ট্যাংরার বাসিন্দা বছর বাইশের ওই তরুণ সিসিএফসি ক্লাবের শেফ। সকাল ৯টা নাগাদ সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন সোহেল। সাইকেল থেকে নামার পরই ক্লাব চত্বরে একটি গাছ উপড়ে পড়ায়, তলায় চাপা পড়েন ওই তরুণ। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এনিয়ে ক্লাব কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সকাল থেকেই দিঘা উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। উত্তাল সমুদ্র। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মাইকে চলছে প্রচার। ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি বকখালিতেও উত্তাল সমুদ্র। বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। সৈকতের আশপাশের এলাকার দোকানপাট বন্ধ। পর্যটকরা ফিরে যাওয়ায় হোটেলগুলিও ফাঁকা। ,আগাম সতর্কতা হিসেবে সুন্দরবন পুলিশ জেলা প্রশাসনের তরফে সাগরের ঘোড়ামারা দ্বীপ থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুকনো খাবারও বিলি করা হয়েছে। বুলবুল-আতঙ্কে সতর্ক প্রশাসন। শনিবার কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম - এই ৭ জেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। উপকূলবর্তী এলাকায় কলেজগুলিকেও বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, আইসিএসই ও সিবিএসই কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আশঙ্কায় কলকাতা ও হাওড়ার মধ্যে ফেরি পরিষেবা বন্ধ।পরিবহণ দফতরের নির্দেশে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি ও ভূতল পরিবহণ সংস্থা হাওড়ার সমস্ত ফেরিঘাটে পরিষেবা বন্ধ রেখেছে। এর ফলে হাওড়া থেকে বাগবাজার, আহিরিটোলা, ফেয়ারলি প্লেস, চাঁদপাল ও বাবুঘাটের মধ্যে ফেরি চলাচল করছে না। পাশাপাশি, উলুবেড়িয়া থেকে শ্যামপুর, দক্ষিণ ২৪ পরগনার অছিপুর, পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও নূরপুর এবং সাঁকরাইল থেকে কলকাতার মেটিয়াবুরুজ পর্যন্ত একাধিক রুটে বন্ধ ফেরি চলাচল। ফেরি পরিষেবা বন্ধ হুগলিতেও। ঘূর্ণিঝড় ‘বুলবুল‘’-এর আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে সন্ধে ছটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ। বাতিল ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। কলকাতা বিমানবন্দর থেকে মোট ২৩টি বিমান বাতিল করেছে ওই উড়ান সংস্থা। সকাল ১১টার পর এই বিমানগুলির কলকাতা থেকে দিল্লি, মুম্বই, পুণে, চেন্নাই, পটনা ও রাঁচি যাওয়ার কথা ছিল।

সেরা শিরোনাম

West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

ভিডিও

Kali Puja 2026 | ৫৯ তম বর্ষে সরশুনা বাঘাযতীন ক্লাবের কালীপুজোর এবারের ভাবনা
Kali Puja 2026 | ৫৮ তম বর্ষে প্রতাপাদিত্য প্লেস শ্যামা পুজোয় এবারের ভাবনা কী ?
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি
Kalipuja 2026 | সোমনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে লেক টাউন ব্লক বি সর্বজনীনের পুজো
Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget