এক্সপ্লোর

Debangshu Bhattacharya Exclusive: 'তৃণমূলে থাকতে কষ্ট হচ্ছিল, বিজেপিতে গিয়ে শ্বাসকষ্ট!' 'ঘর ওয়াপসি' প্রবণতাকে কটাক্ষ দেবাংশুর

নির্বাচনের ফলাফলের পরেও শান্ত হয়নি রাজ্য রাজনীতি। শপথগ্রহণ থেকে শুরু করে নারদাকাণ্ডে গ্রেফতার, বারে বারে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি নিয়ে একরকম ঘর ওয়াপসিরই আর্জি জানান সোনালী গুহ। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে একটি ফর্মের ছবি দিলেন দেবাংশু।

কলকাতা: ২রা মে ফেসবুক লাইভে এসে আবেগপ্রবণ হয়েছিলেন, কেঁদে ফেলেছিলেন। তৃণমূলের জয় নিয়ে প্রথমদিন থেকেই আত্মবিশ্বাসী ছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেই জয়ের আনন্দ এখনও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তিনি। কিন্তু নির্বাচনের ফলাফলের পরেও শান্ত হয়নি রাজ্য রাজনীতি। শপথগ্রহণ থেকে শুরু করে নারদাকাণ্ডে গ্রেফতার, বারে বারে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি নিয়ে একরকম ঘর ওয়াপসিরই আর্জি জানান সোনালী গুহ। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে একটি ফর্মের ছবি দিলেন দেবাংশু। কী আছে সেই ফর্মে?

দেবাংশুর সেই ফর্মে প্রথমে লেখা 'বেসুরো স্বীকারোক্তি ফর্ম', জমা দেওয়ার স্থান 'নিজের বিবেক'। এরপর সেই ফর্ম জুড়ে রয়েছে নানারকম কৌতুকের প্রশ্ন। যেমন 'বেসুরো হওয়ার সময়, কারণ, নিজেকে ধান্দাবাজ মনে করেন কি না' ইত্যাদি। সোশ্যাল মিডিয়ায় এই ফর্মের ছবিতে কমেন্টের ঝড়। কিন্তু সোনালী গুহর ঘর ওয়াপসি নিয়ে কী মত দেবাংশুর? এবিপি লাইভকে দেবাংশু বললেন, 'দিদির ছবি সরার পর অনেকের সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। তাঁরা এখন দলে ফেরার চেষ্টা করছেন। ২০১৯-এর ফলাফল দেখে অনেকেই ভেবেছিলেন হাতি কাদায় পড়েছে। কিন্তু আজকে তারাই আবার দলে ফিরতে চাইছেন। সোনালী গুহর দলে ফেরা নিয়ে সমস্ত তৃণমূল কর্মীরাই বলছেন যে, যাঁদের ছাড়াই আমরা জিতেছি তাঁদের কী আর সত্যিই দরকার রয়েছে? তবে আমি বলব দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে দলনেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তবে যাঁরা তৃণমূলে শ্বাসকষ্টে ভুগছিলেন তাঁরা এখন বিজেপিতে গিয়ে শ্বাসকষ্টে ভোগা শুরু করেছেন দেখে ভালো লাগছে।'

Debangshu Bhattacharya Exclusive: 'তৃণমূলে থাকতে কষ্ট হচ্ছিল, বিজেপিতে গিয়ে শ্বাসকষ্ট!' 'ঘর ওয়াপসি' প্রবণতাকে কটাক্ষ দেবাংশুর

নারদাকাণ্ডে চার হেভিওয়েট নেতার গ্রেফতারিকে ঘিরে সদ্য তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। আদালতের শুনানির পর গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে। অসুস্থতার কারণে মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায় হাসপাতালে রয়েছেন। গত শুক্রবারই বাড়ি ফিরেছেন ফিরহাদ হাকিম। শনিবার বাড়ি ফেরেন শোভন চট্টোপাধ্যায়।

চার নেতার গ্রেফতারি প্রসঙ্গে দেবাংশু বলছেন, 'বাচ্চার মুখের সামনে থেকে লজেন্স ছিনিয়ে নিলে বাচ্চারা হাত পা ছোঁড়ে। হাতের কাছে থাকা জিনিসপত্র অগোছালো করে। বাংলা বিজেপির মুখের সামনে থেকে ক্ষমতার লজেন্স ছিনিয়ে নিয়েছে। বিজেপি প্রত্যাঘাত হিসাবে করোনা পরিস্থিতিতে সরকারকে মানসিক আঘাত দেওয়ার চেষ্টা করছে। সবই বাংলাকে বিপদে ফেলার জন্য। কিন্তু তৃণমূল রুটির মত। যত চাপা হয় ততই ফুলে ওঠে। 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget