এক্সপ্লোর

ধনতেরসের সঙ্গে কীভাবে জড়িয়ে মহালক্ষ্মীর মাহাত্ম্য? কখন সোনা কেনার সবথেকে শুভ সময়?

দাম বাড়ুক বা কমুক সোনার টানে কমতি নেই। সেই অমোঘ টানেই ক্রেতারা হাজির দোকানে দোকানে৷

কলকাতা: সামনেই ধনতেরস বা ধন ত্রয়োদশী৷ ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা। মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব ধনতেরস। কিন্তু এখন সেই উৎসব সর্বজনীন৷ বারো মাসে তের পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন ধনতেরস। ধন অর্থে সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি। হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরস৷ বিশ্বাস, কালীপুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা চাঁদি কিনলেই লক্ষ্মীলাভ নিশ্চিত৷ এবছর ত্রয়োদশী তিথি পড়েছে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে। ত্রয়োদশী তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১৩ তারিখ বিকেল ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত। ধনতেরাসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষ কাল সবচেয়ে শুভ মুহূর্ত ধরা হয়। এবছর প্রদোষের পুজোর জন্য শুভ সময় ১৩ তারিখ বিকেল ৫ টা ২৮ থেকে রাত ৮ টা ০৭ পর্যন্ত। এর মধ্যে আবার সবচেয়ে শুভ বৃষভকাল হল বিকেল ৫টা ৩২ থেকে সন্ধ্যে ৭ টা ২৮ পর্যন্ত। সবাই চান, শুভ দিনে ঘরে আসুক সম্পদ। যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ-বৃদ্ধির সম্ভাবনা। করোনা আবহেও তাই সোনার দোকানগুলিতে বাড়ছে ভিড়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস- এর কর্ণধার শুভঙ্কর সেন জানালেন, লকডাউনে পর বাজার খুলছে, সব স্টোরে স্বাস্থ্য বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সোনা কেনার উৎসাহ এ বছরও ভালই। অঞ্জলি জুয়েলার্স-এর কর্ণধার জানালেন, সোনার দাম যতই বাড়ুক ধনতেরসে মানুষ সোনা কিনবেনই। ধনতেরসের শুভক্ষণে এক টুকরো সোনা বা চাঁদি না কিনলেই নয়৷ তাছাড়া সোনা তো এখন ইনভেস্টমেন্টের জায়গাও! সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget