এক্সপ্লোর

মুখে মাস্ক, হাতে গ্লাভস, মাঝে নির্দিষ্ট দূরত্ব, করোনা সতর্কতার মধ্যে চালু অন্তর্দেশীয় উড়ান  

আজ দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন শহরের মধ্যে যে সব বিমান চলাচল করেছে তাতে যাত্রীসংখ্যা অনেকটাই কম।  বিমানে সামাজিক দূরত্ব মেনেই বসতে হয়েছে যাত্রীদের।

কলকাতা: প্রায় ২ মাস পর ভারতের আকাশে উড়ল যাত্রীবাহী বিমান। দিল্লি, মুম্বই, পুণে, রায়পুর, ভুবনেশ্বর প্রভৃতি বিমান বন্দরে আবার যাত্রীদের ভিড়। ভোররাতে ট্রলি-ব্যাগ হাতে বিমান সেবিকারা কাজে যোগ দিলেন। কিন্তু ছবিটা কিছুটা হলেও আলাদা।  লকডাউনের মধ্যেই শুরু হল অন্তর্দেশীয় বিমান পরিষেবা। দেশে করোনা আক্রান্তের সংখ্যাও ক্রমেই ঊর্ধ্বমুখী। তাই করোনা সতর্কতা মেনেই যাত্রীরা উড়ান ধরেছেন। লাইন দিতে হয়েছে সামাজিক দূরত্ব মেনেই। প্রত্যেকের মুখে মাস্ক, ফেস শিল্ড। বিমানবন্দরে চলছে থার্মাল চেকিং।  হাতে গ্লাভস অনেকের।  আজ দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন শহরের মধ্যে যে সব বিমান চলাচল করেছে তাতে যাত্রীসংখ্যা অনেকটাই কম।  বিমানে সামাজিক দূরত্ব মেনেই বসতে হয়েছে যাত্রীদের।  বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ স্পর্শহীন বিমানযাত্রার ব্যবস্থা চালু করেছে।  যাতে বিমানে চেকিং-এর পর ওঠা থেকে নামা পর্যন্ত যাত্রীর সঙ্গে কারও স্পর্শ হবে না। বেশ কয়েকটি রাজ্যে বিমানবন্দরে নামার পর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কোনও সন্দেহ দেখা দিলে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।   সারা দেশে পরিষেবা চালু হলেও দু’একটি রাজ্য ব্যতিক্রম। এ রাজ্যে কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে ওই পরিষেবা চালু হচ্ছে ২৮ মে।  যেহেতু কলকাতা বিমানবন্দর এখনও খোলেনি, তাই ত্রিপুরাতেও চালু হয়নি বিমান পরিষেবা।  অন্ধ্রপ্রদেশে আগামীকাল থেকে শুরু হবে বিমান পরিষেবা। তবে তার জন্য নির্দিষ্ট শর্তের কথা জানিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে অন্ধ্র সরকার।  করোনা সংক্রমণের সময় দেশীয় বিমান পরিষেবা চালু নিয়ে আপত্তি ছিল কয়েকটি রাজ্যের।  উমপুন পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন নিয়ে ব্যস্ত থাকায় রাজ্য কয়েকদিন পর কলকাতা বিমানবন্দর থেকে পরিষেবা চালুর পক্ষে মত জানিয়েছিল। সেই মতো ২৮ মে শুরু হচ্ছে কলকাতা বিমানবন্দরে পরিষেবা। মুম্বইয়ের মতো ব্যস্ত বিমানবন্দরে আপাতত ২৫ জোড়া উড়ান চলবে।  চেন্নাই বিমানবন্দরে ২৫টি বিমান নামতে পারবে।  হায়দরাবাদে  ১৫ জোড়া বিমান নিয়ে চালু হল পরিষেবা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?
Suvendu Adhikari:
TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget