এক্সপ্লোর

'মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা আইনস্টাইন', বললেন গয়াল, পরে দাবি ‘ভুল ব্যাখ্যা’

বক্তব্যের মধ্যে একটা লাইন তুলে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা ‘ক্ষতিকারক’, সাফাই পীযূষ গয়ালের।

নয়াদিল্লি: সাল ১৬৮৭। আজ থেকে তিনশতাধিক বছর আগে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেছিলেন বিশ্ববরেণ্য ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। ইতিহাস এবং বিজ্ঞান এতদিন এটাই জেনে এসেছে এবং এই সত্যকেই বিশ্বাস করেছে। কিন্তু বৃহস্পতিবার আর্থিক মন্দা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পীযূষ গয়াল দাবি করলেন, মাধ্যাকার্ষণ শক্তি আবিষ্কার করেছেন আইনস্টাইন। এদিন বাণিজ্য বোর্ডের একটি বৈঠকের পর সাংবাদিকদের সামনে অর্থনৈতিক মন্দা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী গয়াল বলে ফেললেন, “মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করার জন্য অঙ্ক আইনস্টাইনকে কোনও সাহায্য করেনি।”

মন্ত্রীর ভাষ্য, “টেলিভিশনে যে অঙ্ক কষাকষি চলছে, তা বিশ্বাস করার প্রয়োজন নেই। ৫ ট্রিলিয়ন ডলার ইকনমির জন্য দেশের প্রতি বছর ১২ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রয়োজন। এখন দেশ ৬ থেকে ৭ শতাংশই উন্নতি করতে পেরেছে। এই অঙ্কের মধ্যে গিয়ে কোনও লাভ নেই। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারেও অঙ্ক আইনস্টাইনকে সাহায্য করেনি। যদি তিনি পুরনো জ্ঞান এবং ফর্মুলার ওপরই স্রেফ ভরসা করতেন তাহলে আমার মনে হয় না বিশ্ব কোনও নতুন আবিষ্কার পেত।”

ইতিহাস বলছে, ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজক নিউটন জন্মগ্রহণ করেছিলেন ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। ষোড়শ শতকের শেষ দিকে, ১৬৮৭ সাল নাগাদ তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেন এবং বিশ্বকে তাঁর তত্ত্ব সম্পর্কে ওয়াকিবহাল করান। ১৭২৭ সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তাঁর মৃত্যুর দেড়শো বছর পর জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। ১৯২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের সম্মান পান তিনি। যদিও সেই পুরস্কার তিনি গ্রহণ করেছিলেন তার ঠিক একবছর পর ১৯২২ সালে। স্পেশ্যাল থিওরি অব রিলেটিভিটি (১৯০৫),  রিলেটিভিটি, জেনারেল থিওরি অব রিলেটিভিটি (১৯১৬), হোয়াই ওয়ার (১৯৩৩), দ্য ইভোলিউশন অব ফিজিক্স (১৯৩৪) ইত্যাদি বিষয়ের ওপর কাজ করেছেন তিনি।

কংগ্রেস ইতিমধ্যেই পীযূষ গয়ালকে নিয়ে ট্যুইট করেছে। মন্ত্রীকে নিয়ে মশকরা চলছে সোশ্যাল মাধ্যমেও।

অতীতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষও। তিনি মন্তব্য করেছিলেন, ‘সহজপাঠ লিখেছেন বিদ্যাসাগর’। রবীন্দ্রনাথের সৃষ্টিতে সেবার বিদ্যাসাগরকে কৃতিত্ব দিয়েছিলেন দিলীপ। এবার ওই একই রকম পথে হাঁটলেন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালও।

যদিও মন্ত্রীর দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বক্তব্যের মধ্যে একটা লাইন তুলে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা ‘ক্ষতিকারক’ বলেও সাফাই দিয়েছেন পীযূষ গয়াল।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget