এক্সপ্লোর

‘যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকুন’, এক সেনা জওয়ান করোনা আক্রান্ত হওয়ার পর আধাসেনাকে কেন্দ্র

সংক্রমণ ঠেকাতে সেনা জওয়ানদের ভূমিকা ও দায়িত্ব সংক্রান্ত এক নির্দেশিকাও জারি করেছে সরকার।

নয়াদিল্লি: এক সেনা জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার আধাসেনাকেও সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার। দেশের সব আধাসামরিক বাহিনীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে সেনা জওয়ানদের ভূমিকা ও দায়িত্ব সংক্রান্ত এক নির্দেশিকাও জারি করেছে সরকার। লাদাখ স্কাউটসের এক ৩৪ বছরের সেনা জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রথম সশস্ত্রবাহিনীর এক জওয়ান আক্রান্ত হলেন। এরপরেই লাদাখ স্কাউটসের প্রায় ৮০০ জওয়ানকে আলাদা জায়গায় রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১০ লক্ষ আধাসেনা জওয়ান আছেন। তাঁরা কেউ যাতে আক্রান্ত না হন, সেটা নিশ্চিত করার জন্যই নির্দেশিকা জারি করেছে সরকার। এক আধিকারিক জানিয়েছেন, ‘বাহিনীকে স্বাস্থ্যবান রাখা বড় চ্যালেঞ্জ। কারণ, বেশিরভাগ জওয়ানই ব্যারাকে থাকেন এবং একসঙ্গে যাতায়াত করেন। তাঁদের কোথাও না যাওয়া এবং নির্দিষ্ট স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত এক মাস ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান ধরা যাবে না। প্রয়োজন ছাড়া ট্রেন, বাসেও ভ্রমণ করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে সংক্রমণের ঝুঁকি এড়ানো যাবে।’ সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘সাধারণ মানুষের সঙ্গে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে। কারও সঙ্গে করমর্দন করা যাবে না। সংক্রমণ এড়ানোর জন্য যাবতীয় ব্যবস্থা করতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। ওয়াশিং পাউডার, ব্লিচিং পাউডার, বালতি ও মগ, পা দিয়ে চালিত ডাস্টবিন কিনতে হবে।’ এডিজি (মেডিক্যাল) মুকেশ সাক্সেনা জানিয়েছেন, ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ভারতীয়দের প্রস্তুতির জন্য ৩০ দিন সময় দিয়েছে। ভাইরাস যাতে বড় অংশের মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য ব্যবস্থা নিতে হবে। সংক্রমণের সবচেয়ে ঝুঁকি চিকিৎসাকর্মীদের। তাঁরা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ব্যবস্থাই ভেঙে পড়বে। সেই কারণেই তাঁদের সুরক্ষার জন্য পরিকল্পনা দরকার।’ অন্যদিকে, সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় এক সেনা অফিসার ও এক মহিলাকে পুণের মিলিটারি ইনস্টিটিউটে আলাদা জায়গায় রাখা হয়েছে। সেনা সূত্রে খবর, প্রয়োজন হলে তাঁদের করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget