এক্সপ্লোর

উপদেষ্টা কমিটির সদস্যপদ ও আইপিএলে মেন্টরের ভূমিকার মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার জন্য সৌরভ-লক্ষ্মণকে নির্দেশ বোর্ডের এথিক্স অফিসারের

ক্রিকেট খেলা এবং ধারাভাষ্য দেওয়ার কাজ একসঙ্গে করার জন্য রবিন উথাপ্পা, ইরফান পাঠান, মনোজ তিওয়ারিদের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ উঠতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের এথিক্স অফিসার

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের উপদেষ্টা কমিটি (সিএসি) অথবা আইপিএলে মেন্টরের দায়িত্ব – যে কোনও একটা ভূমিকা বেছে নেওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভি ভি এস লক্ষ্মণকে নির্দেশ দিলেন ভারতীয় বোর্ডের এথিক্স অফিসার ডি কে জৈন। উপদেষ্টা কমিটির সদস্য এবং আইপিএলে মেন্টর হিসাবে দ্বৈত ভূমিকা যে আসলে স্বার্থের সংঘাত ঘটাচ্ছে, তা মনে করিয়ে দিয়েছেন এথিক্স অফিসার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ। সানরাইজার্স হায়দরাবাদে একই দায়িত্বে রয়েছেন লক্ষ্মণ। সৌরভ আবার সিএবি প্রেসিডেন্টও। সংবাদসংস্থা পিটিআইকে জৈন বলেছেন, ‘লোধা কমিটি এক ব্যক্তি এক পদের পক্ষে জোরাল সওয়াল করেছিল। সেটাই সামনে আনার চেষ্টা করেছি। সচিন তেন্ডুলকরের ক্ষেত্রে এই সমস্যাটা নেই কারণ ও উপদেষ্টা কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কিন্তু সৌরভ ও লক্ষ্মণের ক্ষেত্রে স্বার্থ সংঘাত ঘটছে এবং যে কোনও একটি ভূমিকায় ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার সিদ্ধান্ত ওদের নিতে হবে।’ প্রসঙ্গত, সচিন উপদেষ্টা কমিটির সদস্য হওয়ার পাশাপাশি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরও ছিলেন। পরে উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ান সচিন। জৈন বলেছেন, ‘সৌরভ ও লক্ষ্মণকে নির্দেশ পাঠিয়ে ব্যতিক্রমী কিছু করিনি।’ পাশাপাশি ক্রিকেট খেলা এবং ধারাভাষ্য দেওয়ার কাজ একসঙ্গে করার জন্য রবিন উথাপ্পা, ইরফান পাঠান, মনোজ তিওয়ারিদের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ উঠতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের এথিক্স অফিসার। জৈন বলেছেন, ‘এই নির্দেশের পরিপ্রেক্ষিতে এখনও খেলে চলা ক্রিকেটারদের বিরুদ্ধেও অভিযোগ উঠতে পারে। এরকম পরিস্থিতির মধ্যে পড়ার জন্য ওদেরও তৈরি থাকতে হবে। ধারাভাষ্য দেওয়া থেকে কাউকে আটকাচ্ছি না। বোর্ডের সংবিধানে স্বার্থের সংঘাত কী সেটা শুধু ব্যাখ্যা করতে চাইছি। ক্রিকেটারদের উচিত ওদের ক্ষেত্রে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে কি না সেটা নিয়ে ভাবা। এই প্রথম আমি নিয়মটা পরীক্ষা করে নিজের মতামত জানালাম এই আদেশে। জানি না বোর্ড এটা মেনে নেবে কি না। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে করতেই পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget