এক্সপ্লোর

মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন! নেটমাধ্যমে ভাইরাল ভিডিও

পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর এই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে পেমেক্সের তরফে। 

মেক্সিকো: মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন, ভয়াবহ সেই দৃশ্য দেখে যে কেউ শিউরে উঠবে। দেখে বোঝার উপায় নেই যে এটা সত্যি ঘটনা। যেন মনে হবে অ্যানিমেশন গ্রাফিক্স করা কোনও ইংরেজি সিনেমা হয়ত। কিন্তু একেবারেই তা নয়। এ ছবি একেবারে বাস্তব ঘটনা। মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছের সমুদ্রেই শুক্রবার বিধ্বংসী আগুন লাগে। 

নীল রঙের জলের ঢেউ, পাশেই ছড়িয়ে ক্ষণে ক্ষণে পড়ছে আগুন। গোলাকার এলাকা জুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন আতঙ্ক ছড়িয়েছে। এদিন তা নেভানোর চেষ্টা করে বেশ কয়েকটি ছোট ছোট জাহাজ। শনিবার এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। নীলচে জলের উপর কমলা রঙের আগুনের দৃশ্য দেখে কার্যত চোখ কপালে উঠেছে সকলেরই। প্রথমে ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রের এই আগুন দেখতে পান স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর কাজে আসেন। 

কী থেকে এমন ভয়াবহ ঘটনা? মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নীচে থাকা গ্যাসের পাইপলাইন রয়েছে। শুক্রবার এই পাইপলাইনের গ্যাস লিক করাতেই সমুদ্রের মাঝখানে আগুন লেগে যায়। তারপরেই তা তা ছড়িয়ে পড়েছে আশেপাশে। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর এই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে পেমেক্সের তরফে। জলের মধ্যে আগুন! অবাক করলেও তা সত্যি।

সমুদ্রের তলায় থাকা এই পাইপলাইন সে দেশের দু-টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স। যদিও এই ঘটনার জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, আহত হননি কেউ। এই আগুনের জেরে ওই প্রকল্পের কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ওই তেল সংস্থা। তবে কেন এই আগুন লাগল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। খতিয়ে দেখারও আশ্বাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget