এক্সপ্লোর

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি উডল্যান্ডসে, 'এখন অনেকটাই স্থিতিশীল', দেখে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী

আইটিইউ-তে রাখা হয়েছে তাঁকে। তাঁর রক্তচাপ কমে হয়েছে ৫০/৭০।

কলকাতা: গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলায় তাঁকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডসে। আইটিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ভর্তি রয়েছেন আইটিইউ বি-র ৫১৬ নম্বর বেডে। তাঁর রক্তচাপ কমে হয়েছে ৫০/৭০। আজ সন্ধ্যায় তীব্র হয় শ্বাসকষ্টের সমস্যা। রাত সোয়া আটটা নাগাদ তাঁকে আনা হয় উডল্যান্ডসে। ভর্তি করা হয় হাসপাতালে উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী, কন্যা। দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসক ফুয়াদ হালিম। বুদ্ধদেবকে হাসপাতালে দেখতে যান সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস বা সিওপিডি-তে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দেখছেন ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞরা। চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে ভর্তি তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে।  ফুসফুসের মধ্যে জমা কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানো হয় এই বাইপ্যাপ ভেন্টিলেশনের মাধ্যমে। প্রসঙ্গত, এরাজ্যে আসার পরই, বুদ্ধবাবুকে দেখতে তাঁর বাসভবনে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁরও কিছুদিন আগে, রাজনৈতিক সৌজন্য দেখিয়ে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষবার জনসমক্ষে তাঁকে দেখা গিয়েছিল গত ৩ ফ্রেব্রুয়ারি বামেদের ব্রিগেড-সভায়।

হাসপাতাল থেকে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন অনেকটাই স্থিতিশীল তিনি। চিকিত্সকরা বলছেন, উনি উঠে বসেছেন। গত একঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে, হিমোগ্লোবিন কম রয়েছে। তাই রক্ত দিতে হবে। হাসপাতাল সূত্রেও জানানো হয়েছে, বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget