এক্সপ্লোর

Manoj Patil News: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রাক্তন ‘মিস্টার ইন্ডিয়া’ মনোজ পাতিলের

কয়েকদিন আগেই বলিউডের অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেন মনোজ।

মুম্বই: আত্মহত্যার চেষ্টা করলেন প্রাক্তন ‘মিস্টার ইন্ডিয়া’ মনোজ পাতিল। গতকাল গভীর রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। তাঁকে মুম্বইয়ের কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

কয়েকদিন আগেই বলিউডের অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেন মনোজ। তিনি দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর মানহানি করছেন সাহিল। তিনি ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি করছেন। এরপরেই আত্মহত্যার চেষ্টা করলেন মনোজ। তাঁর সুইসাইড নোট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানসিক চাপেই তিনি জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে লিখেছেন মনোজ।

সাহিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মনোজ। তিনি অভিযোগ করেন, ইনস্টাগ্রামে তাঁর নিউট্রিশন শপেরও বদনাম করেছেন সাহিল। তাঁরা দু’জনেই ‘মিস্টার অলিম্পিয়া’ প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তিনি যাতে এই প্রতিযোগিতায় যোগ না দিতে পারেন, তার জন্যই হেনস্থা করছেন সাহিল।

মনোজ ওশিয়ারা থানায় সাহিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও, এই থানার আধিকারিকরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। মনোজ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে সেখানে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘুমের ওষুধ খান মনোজ। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

১৯৯২ সালে জন্ম হয় মনোজের। তিনি ২০১৬ সালে ‘মিস্টার ইন্ডিয়া ফিজিক ওভারঅল চ্যাম্পিয়নশিপ’ জেতেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে সাহিলের চাপানউতোর নতুন নয়। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরকে আক্রমণ করে চলেছেন। মনোজের আত্মহত্যার চেষ্টা এই ঘটনাকে অন্য মাত্রা দিল।

মনোজের মায়ের অভিযোগ, ‘আমার ছেলে জানিয়েছে, ওকে মানসিকভাবে নির্যাতন করছিল সাহিল খান। এই নির্যাতন এমন পর্যায়ে পৌঁছে যায়, আমার ছেলে বলে, ও নিজের জীবন শেষ করে দিতে চাইছে। শেষপর্যন্ত ও আত্মহত্যার চেষ্টা করল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget