এক্সপ্লোর

Uttar Pradesh: উত্তরপ্রদেশে বিষাক্ত টফি খেয়ে মৃত ৪ শিশু

Uttar Pradesh News: পুলিশের সন্দেহ, কেউ রাস্তায় বিষাক্ত টফি ফেলে রেখে গিয়েছিল। চারটি শিশু সেই টফি খায়। এরপরেই তারা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাদের বাঁচানো সম্ভব হয়নি।

লখনউ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশীনগর (Kushinagar) জেলার কাশ্য (Kasya) অঞ্চলে বিষাক্ত টফি খেয়ে মৃত্যু হল চারটি শিশুর। তাদের মধ্যে তিনজন ভাই-বোন বলে জানা গিয়েছে। আজ সকালে তাদের মৃত্যু হয়েছে।

তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। যে পরিবারের সন্তানদের মৃত্যু হয়েছে, সেই পরিবারগুলিকে সাহায্য করার জন্যও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

তিন ভাই-বোনের মৃত্যু

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুদের নাম মঞ্জনা (৫), সুইটি (৩) ও সমর (২)। তারা তিনজন ভাই-বোন। চতুর্থ শিশুটির নাম অরুণ। তার বয়স পাঁচ বছর। তারা সবাই কাছাকাছি বাড়িতে থাকত। 

পুলিশের সন্দেহ, কেউ রাস্তায় বিষাক্ত টফি ফেলে রেখে গিয়েছিল। চারটি শিশু সেই টফি খায়। এরপরেই তারা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাদের বাঁচানো সম্ভব হয়নি। শিশুদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

অ্যাম্বুল্যান্স আসতে দেরি

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চারটি শিশু অসুস্থ হয়ে পড়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু অ্যাম্বুল্যান্স আসতে অনেক দেরি করে। তার ফলে শিশুদের চিকিৎসা শুরু করতে অনেক দেরি হয়। এই কারণেও তাদের মৃত্যু হতে পারে।

তদন্ত শুরু

কুশীনগরের অতিরিক্ত জেলাশাসক বরুণ কুমার পাণ্ডে জানিয়েছেন, ‘গ্রামবাসীরা জানিয়েছেন, আজ সকালে দিলীপনগর গ্রামের এক মহিলা মুখিয়া দেবী তাঁর বাড়ি ঝাঁট দেওয়ার সময় একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। সেই ব্যাগে তিনি  পাঁচটি টফি ও কিছু কয়েন পান। এরপর ওই মহিলা তাঁর পরিবারের শিশুদের এবং পাড়ার আরও একটি শিশুকে টফিগুলি দেন। চারটি শিশু একটি করে টফি খায়। এরপরেই তারা সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটি টফি কেউ খায়নি। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget