এক্সপ্লোর

'আফ্রিদির জন্য অনলাইনে কিন্ডারগার্টেন টিউটোরিয়াল অর্ডার করছি', কাশ্মীর নিয়ে আফ্রিদিকে ট্যুইট জবাব গম্ভীরের

প্রাক্তন পাক অল রাউন্ডারকে এক হাত নিয়ে গম্ভীরের জবাব, আফ্রিদি পরিণত হতেই চান না। সঙ্গে আফ্রিদির একটি স্ক্রিন শটও শেয়ার করে লেখেন, আমি ওঁর জন্য অনলাইনে কিন্ডারগার্টেন টিউটোরিয়াল অর্ডার করছি।

নয়াদিল্লি: আবারও ট্যুইটার হ্যান্ডেলে কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদিকে এক হাত নিলেন প্রাক্তন ক্রিকেটার, অধুনা সাংসদ গৌতম গম্ভীর। ট্যুইটার হ্যান্ডেলে পাক ক্রিকেটার আফ্রিদি জানান, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর শুক্রবার মাজহার-ই-কুয়েদে যাবেন এব খুব শিগগিরিই লাইন অফ কন্ট্রোলেও যাবেন। তিনি তাঁর অনুরাগীদেরও সঙ্গে যাবার আবেদন জানান। এই ট্যুইটেই বেজায় ক্ষেপে উঠেছেন সাংসদ গম্ভীর। ওই ট্যুইট বার্তায় আফ্রিদি লেখেন, আগামী শুক্রবার তিনি ‘তাঁর কাশ্মিরী ভাই’দের জন্য মহম্মদ আলি জিন্নার সমাধিক্ষেত্রে যাবেন। সেই সঙ্গে তিনি লাইন অফ কন্ট্রোলে যাবার কথাও বলেন। এই ট্যুইট দেখে চুপ করে থাকতে পারেননি গম্ভীর। প্রাক্তন পাক অল রাউন্ডারকে এক হাত নিয়ে তার জবাব, আফ্রিদি পরিণত হতেই চান না। সঙ্গে আফ্রিদির একটি স্ক্রিন শটও শেয়ার করে লেখেন, আমি ওঁর জন্য অনলাইনে কিন্ডারগার্টেন টিউটোরিয়াল অর্ডার করছি। দেখুন ঠিক কী লিখেছেন তিনি। এই প্রথম গম্ভীর-আফ্রিদি ট্যুইট তরজা নয়। এর আগেও কাশ্মীর ইস্যুতে বেশ সরব হয়েছিলেন দু’জনে। এর আগেও প্রাক্তন পাক অলরাউন্ডার ভারত সরকারের জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের  সমালোচনা করেন। ‘কাশ্মীরীদের অধিকারের দাবি’ মেনে নেওয়ার পক্ষে সওয়াল করেন। কেন রাষ্ট্রপুঞ্জ কিছু করছে না,  প্রশ্ন তোলেন আফ্রিদি। উত্তরে গম্ভীরের শাণিত জবাব, বিনা প্ররোচনায় আগ্রাসন চলছে। মানবতা বিরোধী অপরাধ ঘটছে। এসব সামনে নিয়ে আসায় অবশ্যই ওর প্রশংসা প্রাপ্য। তবে শুধু এটুকু ও উল্লেখ করতে ভুলে গিয়েছে যে, এসবই ঘটছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। ঠিক আছে, চিন্তা কোরো না, শীগগিরই তা শেষ করব আমরা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপও দাবি করেন। পাল্টা তাঁকে ট্যুইটে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার গম্ভীর।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget