এক্সপ্লোর

Ganesh Chaturthi 2021: আর কয়েকদিন পরেই গণেশ চতুর্থী, এই পুজোর তাৎপর্য কী?

Ganesh Chaturthi: গণেশকে প্রজ্ঞা, রচনা, ভ্রমণ, বাণিজ্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়।

মুম্বই: আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে গণেশ উৎসব। শুক্রবার গণেশ চতুর্থী। মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। ১০ দিনের পুজো শেষ হবে ২১ তারিখ।  

গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও পরিচিত। বাড়িতে, আবাসনে, ক্লাবে, মণ্ডপে গণেশমূর্তির আরাধনা করা হয়। পুজোর কয়েকদিন সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। পুজো শেষে গণেশমূর্তি ভাসান দেওয়া হয়। গণেশপুজোর অন্যতম প্রসাদ হল মোদক। পুরাণ অনুযায়ী, গণেশের প্রিয় খাবার মোদক। সেই কারণেই প্রসাদ হিসেবে মোদক বিতরণ করা হয়।

জ্ঞান ও সমৃদ্ধির দেবতা গণেশ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্রপদ মাসে তাঁর জন্ম। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, অগাস্ট-সেপ্টেম্বরে গণেশের জন্ম। গণেশ চতুর্থীতে তাঁর জন্মের উৎসব পালন করেন ভক্তরা। গণেশকে প্রজ্ঞা, রচনা, ভ্রমণ, বাণিজ্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। তাঁকে গজানন, গজদন্ত ও বৃহদন্ত নামেও ডাকা হয়। তাঁর মোট নামের সংখ্যা ১০৮।

পুরাণ অনুসারে, দেবী পার্বতী চন্দনবাটা দিয়ে গণেশকে তৈরি করেন। এরপর তিনি স্নান করতে যাওয়ার সময় গণেশকে বলেন, দরজা আগলে রাখতে হবে। কেউ যেন ঘরে ঢুকতে না পারে। মায়ের আদেশ অনুসারে দরজা আগলে বসে থাকেন ছোট্ট গণেশ। শিব এসে পার্বতীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু তাঁকে ঘরে ঢুকতে দেননি গণেশ। রেগে গিয়ে গণেশের মুণ্ডচ্ছেদ করেন শিব। তা দেখে শোকে ভেঙে পড়েন পার্বতী। তখন শিবের রাগ দূর হয়ে যায়। তিনি বলেন, গণেশের প্রাণ ফিরিয়ে দেবেন। তিনি অনুচরদের বলেন, প্রথমে যে প্রাণী চোখে পড়বে, সেটির মাথা নিয়ে আসতে হবে। শিবের অনুচররা একটি হাতির বাচ্চাকে দেখতে পেয়ে তার মাথাই এনে দেন। সেই থেকেই গণেশের মাথা হাতির।

এবার গণেশ চতুর্থী থাকছে বৃহস্পতিবার রাত ১২টা ১৭ মিনিট থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত। পূজাবিধির সময় শুরু শুক্রবার সকাল ১১টা ৩ মিনিট থেকে দুপুর ১টা ৩৩ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget