এক্সপ্লোর

ইফতারে নীতীশ-সুশীল মোদি-রামবিলাস, নবরাত্রিতে হলে ভাল হত ! ট্যুইটে কটাক্ষ গিরিরাজের, পাল্টা এনডিএ শরিকদের

গত সপ্তাহে মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নীতীশ কুমারের বর্তমান মোদি মন্ত্রিসভায় সামিল হতে রাজি না হওয়ার সিদ্ধান্ত ঘিরে এনডিএ-তে অশান্তি, মনকষাকষি চলছে। তার মধ্যেই নতুন মাত্রা যোগ হল গিরিরাজের কটাক্ষে। মাত্র একটি মন্ত্রকে খুশি নন, তাই কেন্দ্রের সরকারে সামিল হবেন না, জানিয়ে দেন নীতীশ।

পটনা: গিরিরাজ সিংহের বিতর্কিত ট্যুইট। যাবতীয় জল্পনা, অনুমান ভুল প্রমাণ করে বেগুসরাইয়ে কমবয়সী প্রতিপক্ষ সিপিআইয়ের কানহাইয়া কুমারকে চার লাখের বেশি ভোটে পরাজিত করে দ্বিতীয় নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় পশুপালন, দুগ্ধজাত পণ্য ও ফিশারিজ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন গিরিরাজ। কট্টরপন্থী বিজেপি নেতা বলে পরিচিত গিরিরাজ আজ সকালের এক ট্যুইটে কটাক্ষ করেছেন বিজেপি-এনডিএ জোটের শরিকদের। শুধু শরিক জেডি(ইউ) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই নন, তাঁর নিশানায় রাজ্যে নিজের দলের নেতা সুশীল মোদিও, যিনি আবার উপমুখ্যমন্ত্রীও। সম্প্রতি এক ইফতার পার্টিতে নীতীশ কুমার ও সুশীল মোদি, দুজনেই হাজির ছিলেন। উপস্থিত ছিলেন আরেক জোটসঙ্গী রামবিলাস পাসোয়ান ও তাঁর ছেলে চিরাগ পাসোয়ানও। পরনে সাদা কুর্তা, মাথায় টুপি-ইফতারের পরিচিত পোশাকে তাঁদের একসঙ্গে হাসিমুখে তোলা ছবিও সোস্যাল মিডিয়ায় ছড়ায়। তাকেই বিদ্রূপ করে গিরিরাজের ট্যুইট, একইরকম উদ্দীপনায় নবরাত্রি পালনের আয়োজন করা হলে ছবিটা কী সুন্দর হত! কেন নিজেদের ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ উপেক্ষা করে এমন ভান করা? গত সপ্তাহে মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নীতীশ কুমারের বর্তমান মোদি মন্ত্রিসভায় সামিল হতে রাজি না হওয়ার সিদ্ধান্ত ঘিরে এনডিএ-তে অশান্তি, মনকষাকষি চলছে। তার মধ্যেই নতুন মাত্রা যোগ হল গিরিরাজের কটাক্ষে। মাত্র একটি মন্ত্রকে খুশি নন, তাই কেন্দ্রের সরকারে সামিল হবেন না, জানিয়ে দেন নীতীশ। বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি করে লড়ে বিজেপি, জেডি (ইউ)। বাকিগুলি ছেড়ে দেয় ছোট শরিকদের। বিজেপি ১৭টিতেই জেতে, জেডি (ইউ) পায় ১৬টি আসন। বিজেপি একাই ৫৪৩টির মধ্যে ৩০৩টি আসন জেতায় সরকার গড়তে শরিকদের সমর্থন না নিলেও চলে, এই অবস্থায় বিজেপি সভাপতি অমিত শাহ শরিকদের ‘প্রতীকী প্রতিনিধিত্ব’র প্রস্তাব দিলেও নীতীশ মানতে চাননি। প্রকাশ্যেই এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই প্রেক্ষাপটে গিরিরাজের ট্যুইটের বিরোধিতা করে জেডি (ইউ) মুখপাত্র সঞ্জয় সিংহ বলেন, এধরনের কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে ওনার। মানসিক চিকিত্সার প্রয়োজন। লোকজনশক্তি পার্টির সংসদীয় কমিটির চেয়ারম্যান চিরাগ পাসোয়ান বলেন, সবাই জানেন, গিরিরাজ কী ধরনের লোক। ওনাকে এটাই দল বলতে চায় যে, নবরাত্রি, রমজান-যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করি আমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget