এক্সপ্লোর

Dr Kamal Ranadive Birth Anniversary: ডুডলের মাধ্যমে বিজ্ঞানী কমল রণদীভের ১০৪-তম জন্মদিনে শ্রদ্ধা গুগলের

104th birth anniversary of Dr Kamal Ranadive: ভারতের যে গবেষকরা বংশগতির সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের যোগ থাকার কথা বলেছিলেন, ক্যান্সারের সঙ্গে কয়েকটি ভাইরাসের যোগ থাকার কথা বলেন, তাঁদের অন্যতম কমল।

নয়াদিল্লি: বিশেষ ডুডলের মাধ্যমে ভারতীয় কোষ জীববিজ্ঞানী ড. কমল রণদীভের ১০৪-তম জন্মদিনে তাঁর প্রতি সম্মান জানাল গুগল। ক্যান্সার নিয়ে গবেষণা এবং বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলার চেষ্টার জন্য বিখ্যাত এই মহিলা বিজ্ঞানী। ভারতের যে গবেষকরা সবার আগে বংশগতির সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের যোগ থাকার কথা বলেছিলেন এবং ক্যান্সারের সঙ্গে কয়েকটি বিশেষ ভাইরাসের যোগ থাকার বিষয়টি চিহ্নিত করেছিলেন, তাঁদের অন্যতম কমল।

১৯১৭ সালে মহারাষ্ট্রের পুণেতে জন্ম হয় কমলের। তাঁর বাবা দীনেশ দত্তাত্রেয় সমর্থ ছিলেন বায়োলজিস্ট। বাবার কাছ থেকেই পড়াশোনা ও বিজ্ঞানচর্চায় উৎসাহ পান কমল। তিনি হুজুরপাগার স্কুলে পড়াশোনা শেষ করার পর ফার্গুসলন কলেজে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা নিয়ে পড়া শুরু করেন। ১৯৩৪ সালে তিনি স্নাতক হন। এরপর তিনি পুণের অ্যাগ্রিকালচার কলেজ থেকে এমএসসি করেন। ১৯৩৯ সালের ১৩ মে গণিতজ্ঞ জে টি রণদীভেকে বিয়ে করেন কমল। এরপর তিনি স্বামীর সঙ্গে মুম্বইয়ে চলে আসেন।

বিয়ের পরেও বিজ্ঞান গবেষণায় ব্রতী থাকেন কমল। ১৯৪৯ সালে তিনি বম্বে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। এরপর বিজ্ঞানে আরও অগ্রসর হওয়ার জন্য তিনি বিদেশে চলে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ নিয়ে তিনি দেশে ফেরেন। এরপর তিনি পুরোপুরি গবেষণায় মন দেন। মুম্বইয়ে দেশের প্রথম টিস্যু কালচার ল্যাব তৈরি করেন তিনি।

১৯৭৩ সালে ১১ জন সহকর্মীকে নিয়ে ভারতীয় মহিলা বিজ্ঞানীদের সংগঠন গড়ে তোলেন কমল। ১৮৮৯ সালে তিনি সরকারিভাবে অবসর নেন। তবে এরপরেও তাঁর কাজ থেমে থাকেনি। তিনি মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলে মহিলাদের নিয়ে কাজ শুরু করেন। মহিলাদের স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেন তিনি। 

সারাজীবন বিজ্ঞান নিয়ে কাজ করে গিয়েছেন কমল। বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবন তথা সমাজের উন্নতি করাই তাঁর একমাত্র লক্ষ্য ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget