এক্সপ্লোর

Google Earth: টাইম মেশিনে অতীতে ফিরে যেতে চান? সুযোগ আসছে

New feature of Google Earth: গুগল আর্থ একটি নতুন ফিচার আনতে চলেছে। এর সাহায্যে কোনও একটি জায়গা অতীতে কেমন ছিল এবং কীভাবে বদলে গিয়েছে, সেটা দেখা যাবে।

নয়াদিল্লি: টাইম মেশিনের সাহায্যে অনেক বছর আগে ফিরে যাওয়ার ইচ্ছা কার না হয়! কল্পবিজ্ঞানের গল্পগুলিতে এই টাইম মেশিন নিয়ে নানা বর্ণনা রয়েছে। কিন্তু বাস্তবেও কি সেটা সম্ভব? হ্যাঁ, এবার বোধহয় বইয়ের পাতা থেকে বাস্তবে উঠে আসতে চলেছে টাইম মেশিন। গুগল আর্থ এমনই একটি নতুন ফিচার আনতে চলেছে। এর সাহায্যে কোনও একটি জায়গা অতীতে কেমন ছিল এবং কীভাবে বদলে গিয়েছে, সেটা দেখা যাবে।

গুগল আর্থের অ্যান্ড্রয়েড অ্যাপে এই নতুন ফিচার পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই ফিচারের মাধ্যমে শুধু যে অতীতে ফিরে যাওয়ার শখ পূরণ হবে সেটাই নয়, কাজের ক্ষেত্রেও অনেক সাহায্য পাওয়া যাবে। কোনও একটি জায়গায় নতুন করে নির্মাণের পরিকল্পনার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে এই ফিচার। সংশ্লিষ্ট অঞ্চলের অতীত জানা গেলে, ভবিষ্যতের পরিকল্পনা করা অনেক সহজ হবে। 

গুগল আর্থের আপডেট সম্পর্কে জানা গিয়েছে, ডেস্কটপ প্রোগ্রাম ভার্সন, যা গুগল আর্থ প্রো হিসেবেও পরিচিত, কিছুদিনের মধ্যেই টাইম মেশিন ফিচার আনতে চলেছে। এই ফিচারের মাধ্যমে উপগ্রহ চিত্রের মাধ্যমে অতীতে ফিরে যাওয়া যাবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। ভবিষ্যতে পুরোপুরি চালু হয়ে যাবে এই ফিচার। 

আরও জানা গিয়েছে, এখন যে ‘টাইম ট্র্যাভেলিং টাইম ল্যাপস’ ফিচার রয়েছে, সেটারই উন্নত সংস্করণ চালু করা হচ্ছে। এখন টাইম ল্যাপসের মাধ্যমে ১৯৮৪ সাল পর্যন্ত ফিরে যাওয়া যায়, তবে নতুন ফিচারের মাধ্যমে আরও অনেক বছর পিছিয়ে যাওয়া সম্ভব হবে। এর ফলে অতীতের বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করা সম্ভব হবে। 

গুগল আর্থের নতুন ফিচারের মাধ্যমে ৮০ বছর বা তারও বেশি সময় পিছিয়ে যাওয়া সম্ভব হবে। তবে এই ফিচারের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। কয়েকশো বছরের পুরনো কোনও ঘটনা প্রত্যক্ষ করতে চাইলে কিছু সমস্যা হতে পারে। যদিও যতদিন না এই ফিচার চালু হচ্ছে, ততদিন এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget