এক্সপ্লোর

Google Birthday: ঘাস খাওয়ার জন্য ২০০ ছাগল ভাড়া নেয় গুগল!

আজ গুগলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস। এই সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠা দিবসে দেখে নেওয়া যাক কিছু চমকপ্রদ তথ্য।

নয়াদিল্লি: শুরুটা হয়েছিল গ্যারাজ ভাড়া নিয়ে। সেখান থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হয়ে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। আজ গুগলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস। হোমপেজে একটি অ্যানিমেটেড চকোলেট কেকের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করছে গুগল। এই সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠা দিবসে দেখে নেওয়া যাক কিছু চমকপ্রদ তথ্য।  

গুগলের প্রথম অফিস ছিল ভাড়া নেওয়া গ্যারাজে

১৯৯৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সের্গি ব্রিন ও ল্যারি পেজে আলাপ হয়। তাঁরা একসঙ্গে মিলে গুগলের পরিকল্পনা করেন। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর সের্গি ও ল্যারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে তাঁদের বন্ধু সুজান উজচিকির কাছ থেকে গ্যারাজ ভাড়া নিয়ে গুগল শুরু করেন। সেখানেই প্রথম ৬ মাস কাজ চলে। তারপর অন্য জায়গায় সরে যায় অফিস। সুজান এখন ইউটিউবের সিইও।

গুগলের প্রথম নাম ছিল ব্যাকরাব

১৯৯৬ সালে স্ট্যানফোর্ডের নেটওয়ার্কে সার্চ ইঞ্জিনের কাজ শুরু হয়। তখন নাম ছিল ব্যাকরাব। পরে অবশ্য এই নাম বদলে যায়। এখন প্রতিদিন ১৫০টিরও বেশি ভাষায় কোটি কোটি সার্চ হয় গুগলে।

গুগলের ফোন নম্বর বদল করতে হয়েছিল

গুগল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে ভুলবশত ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। এরপরেই শুরু হয় সমস্যা। একের পর এক ফোন আসতে শুরু করে। সেই সময় এই সার্চ ইঞ্জিনের কর্মী সংখ্যা ছিল ৩০-এরও কম। ফোন ধরতে গিয়ে কাজের ক্ষতি হচ্ছিল। সেই কারণে ফোন নম্বর বদল করতে বাধ্য হয় গুগল।

গুগলের প্রথম সার্ভার তৈরি হয়েছিল লেগো ব্রিক দিয়ে

১৯৯৬ সালে ল্যারি ও সের্গি প্রথম সার্ভার তৈরি করেন লেগো ব্রিক দিয়ে। চার জিবি-র ১০টি ডিস্ক ছিল সেই সার্ভারে।

ক্ষতিকারক হওয়া চলবে না

গুগলের কর্পোরেট বিষয়ক নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, কারও ক্ষতি করা চলবে না। যদি কোনও বিষয় মনে হয় ঠিক না, তাহলে সেটা সবার গোচরে আনতে হবে। বলতে হবে, এটা ঠিক হচ্ছে না। এখনও গুগলের কর্মীদের এই নীতি মেনে চলতে হয়।

বানান ভুল করলেও সমস্যা নেই

সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে গুগল একটি বিশেষ ব্যবস্থা করেছে। কেউ ভুল বানান লিখলেও, তিনি ঠিক কী সার্চ করতে চাইছেন, সেটা আন্দাজ করে গুগল। কেউ যদি Gogle.com বা Gooogle.com টাইপ করেন, তাহলেও গুগলের হোমপেজ খুঁজে পাবেন।

ছাগল ভাড়া নেয় গুগল!

মাঝেমধ্যেই ২০০ ছাগল ভাড়া নেয় গুগল! অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটা সত্যি। গুগলের সদর দফতরের লনে ঘাস বড় হয়ে গেলে ছাগলগুলিকে এনে ছেড়ে দেওয়া হয়। ছাগলগুলি ঘাস খেয়ে নেয়।

২০০৯-এ গুগলের পক্ষ থেকে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছিল, ‘লন মোয়ার চালালে বিকট শব্দ হয়, গ্যাসোলিন খরচ হয়, পরিবেশ দূষণ হয়। তার বদলে আমরা ক্যালিফোর্নিয়া থেকে ২০০ ছাগল ভাড়া করে আনি। ছাগলগুলি এক সপ্তাহ থাকে। ওরা ঘাস খায় এবং একইসঙ্গে লনে সার ছড়িয়ে দেয়।’

১ এপ্রিল ইন্টারভিউ দেন সুন্দর পিচাই

২০০৪-এর ১ এপ্রিল গুগলে চাকরির জন্য ইন্টারভিউ দেন এখনকার সিইও সুন্দর পিচাই। সেদিনই জিমেল চালু করার কথা ঘোষণা করা হয়। একটি সাক্ষাৎকারে পিচাই জানান, তাঁকে অনেকে জিমেলের কথা জিজ্ঞাসা করছিলেন। এপ্রিল ফুল করার চেষ্টা হচ্ছে না বিষয়টি সত্যি, সেটি তিনি তখন বুঝতে পারেননি।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget