এক্সপ্লোর

Harsh Vardhan on Covid19 : সারা দেশে রোজ ২৫ লক্ষ করোনা পরীক্ষা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমার আবহেই নয়া লক্ষ্য স্থির করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়ে দিলেন, কোভিড সংক্রমিতের সংখ্যা জানতে আরও বাড়ানো হবে করোনা টেস্ট। আগামী দিনে দেশে ২৫ লক্ষ করোনা পরীক্ষা হবে প্রতিদিন।

নয়াদিল্লি : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমার আবহেই নয়া লক্ষ্য স্থির করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়ে দিলেন, কোভিড সংক্রমিতের সংখ্যা জানতে আরও বাড়ানো হবে করোনা টেস্ট। আগামীদিনে দেশে রোজ ২৫ লক্ষ করোনা পরীক্ষা হবে।

আজ দিল্লির সফদরজং কোভিড হাসপাতালে ব্যবস্থাবনা দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''গতকাল বিশ্বের সবচেয়ে বেশি কোভিড টেস্ট করেছে ভারত। একদিনে ২০ লক্ষ কোভিড টেস্ট করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা ২৫ লক্ষে নিয়ে যাবে ভারত।''

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর হিসেব বলছে, গত ১৮ মে পর্যন্ত ভারতে ৩২,০৩,০১,১৭৭ কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে শুধু মঙ্গলবারই ২০,০৮,২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে। যা একপ্রকার রেকর্ড।

এদিন দিল্লির সফদরজং হাসপাতালে কোভিড মোকাবিলায় ব্যবস্থাপনা দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র চেষ্টায় সফদরজং হাসপাতালে দ্রুত পিএসএ প্লান্ট বসানো গিয়েছে। আগামী একমাসের মধ্যে এখানে ২ মেট্রিক টনের আরও একটি প্ল্যান্ট বসানো হবে।’

দিল্লির কোভিড পরিস্থিতির মোকাবিলায় সফদরজং হাসপাতাল চত্বরেই একটি অস্থায়ী কোভিড হাসপাতাল গড়া হয়েছে। যেখানে সব মিলিয়ে বেডের সংখ্যা ৪৬। যার মধ্যে ৩২টি আইসিইউ বেড ছাড়াও ১৪টি অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের আজকের করোনা পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। কিছুদিন আগেই এই সংখ্যাটা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৪,৩২৯ জনের। দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২,২৬,৭১৯ জন। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ২,১৯,৮৬,৩৬৩ জন। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget