এক্সপ্লোর

দুর্নীতিগ্রস্তদের ভারত থেকে চুরি করতে সাহায্য করার জন্যই আরটিআইকে দুর্বল করছে সরকার, ট্যুইট রাহুলের

সোমবার তথ্যের অধিকার আইন (সংশোধনী)বিল, ২০১৯ পাশ হয়েছে লোকসভায়। রাজ্যসভায় বৃহস্পতিবার বিরোধীদের ওয়াক আউটের মধ্যেই বিলটি গৃহীত হয়েছে। তারা অভিযোগ করে, সেদিন বিলটি আরও ভাল করে পরীক্ষানিরীক্ষা, খতিয়ে দেখার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় প্রভাব খাটাতে ‘চাপ সৃষ্টির’ কৌশল নিয়েছিল শাসক শিবির।

নয়াদিল্লি: মোদি সরকার আরটিআই আইন লঘু করছে যাতে দুর্নীতিবাজরা ভারত থেকে চুরি করতে পারে। বললেন রাহুল গাঁধী। বিরোধীদের তীব্র প্রতিবাদ, আপত্তির মধ্যেই সংসদে তথ্য জানার অধিকার আইনে সংশোধনী পাশ হয়েছে। সে ব্যাপারেই ট্যুইট কংগ্রেস নেতার। সোমবার তথ্যের অধিকার আইন (সংশোধনী)বিল, ২০১৯ পাশ হয়েছে লোকসভায়। রাজ্যসভায় বৃহস্পতিবার বিরোধীদের ওয়াক আউটের মধ্যেই বিলটি গৃহীত হয়েছে। তারা অভিযোগ করে, সেদিন বিলটি আরও ভাল করে পরীক্ষানিরীক্ষা, খতিয়ে দেখার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় প্রভাব খাটাতে ‘চাপ সৃষ্টির’ কৌশল নিয়েছিল শাসক শিবির। রাহুল আজ সেই সূত্র ধরে লেখেন, দুর্নীতিগ্রস্তদের ভারত থেকে চুরি করতে সাহায্য করার জন্যই আরটিআইকে দুর্বল করছে সরকার। অবাক করা ব্যাপার হল, সাধারণত দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ানো লোকজন আচমকা উধাও! "GovtMurdersRTI". হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি। ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীও মোদি সরকার আরটিআই আইন পুরোপুরি বাতিল করে দিতে আদাজল খেয়ে নেমেছে, কেন্দ্রীয় তথ্য কমিশনের স্বাধীনতা ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ তুলেছেন আগেই। আর কংগ্রেসের লোকসভার দলনেতাও বিবৃতিতে বলেছেন, অনেক আলাপ-আলোচনা, মতামত বিনিময়ের পর তৈরি আইনটি সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়েছিল। আর আজ তা অবলুপ্তির মুখে দাঁড়িয়েছে। তথ্য জানার অধিকার আইনটি ২০০৫ এর ১৫ জুন সংসদে পাশ হয়। তা বলবত্ হয় সেই বছরের ১৩ অক্টোবর। এই আইনে প্রতিটি সরকারি দপ্তরের কাজকর্মে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্তৃপক্ষের হাতে থাকা তথ্য জানার অধিকার দেওয়া হয়েছে দেশের সাধারণ নাগরিকদের। মূল আইন অনুযায়ী মুখ্য তথ্য কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের সমান ও তথ্য কমিশনাররা নির্বাচন কমিশনারদের সমান বেতন পেতেন। তথ্য কমিশনারদের ক্ষমতার মেয়াদ ছিল ৫ বছর বা ৬৫ বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে, সেইমতো। কিন্তু নতুন আইনে তথ্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে তাঁদের বেতন, মেয়াদ ও চাকরির অন্য যাবতীয় শর্ত ঠিক করার পূর্ণ ক্ষমতা সরকারকে দেওয়ার প্রস্তাব রয়েছে। যদিও বিরোধীরা বলছে, বিলটি তথ্য ও প্রযু্ক্তি আইনকে দুর্বল করবে, সরকার তা খারিজ করে দাবি করেছে, তারা তথ্য কমিশনের স্বাধিকার, স্বচ্ছতা বজায় রাখতে দায়বদ্ধ।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget