এক্সপ্লোর

IND vs AUS 4th Test: গাব্বার স্মৃতি ফিরল মেলবোর্নে, লাবুশেনের ব্যাটিংয়ের সময় সিরাজ বেল বদল করতেই সাফল্য পেল ভারত

India vs Australia: গাব্বায় সিরাজ বেল বদল করার পরের ওভারেই নীতীশ কুমার রেড্ডির বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন মার্নাস লাবুশেন।

মেলবোর্ন: কথিত আছে ক্রিকেটটা যতটা ২২ গজে খেলা হয়, ততটাই মানসিকভাবেও হয়। আর বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) মতো হাইভোল্টেজ সিরিজ়ে তো এই মাইন্ড গেমের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের (IND vs AUS 4th Test) প্রথম দিনেও এমনই এক ঘটনা ঘটে। ঘটনার কেন্দ্রে মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

এর আগে সিরিজ়ে একবার অনেকক্ষণ উইকেট না পড়ায় সিরাজ স্ট্রাইক এন্ডে গিয়ে বেল অদল বদল করে দেন। সেই সময় ক্রিজে ছিলেন মার্নাস লাবুশেন। অজ়ি ব্যাটার ঠিক পরের ওভারেই নীতীশ কুমরা রেড্ডির বলে সাজঘরে ফেরেন। আজ বক্সিং ডেতে মেলবোর্নেও একই ঘটনা ঘটান সিরাজ। ফের একবার তিনি স্ট্রাইক এন্ডের বেল বদলে দেন। গোটা ঘটনার সময় লাবুশেন মুখ ঘুরিয়ে নেন বটে। সিরাজ তাঁকে ঘটনাটি চাক্ষুষ করার জন্য ইচ্ছে করেই হাঁক দিলেও ঘুরে তাকাননি লাবুশেন। ঘটনাটি ঘটে ম্যাচের ৪৩তম ওভারে।

 

ঘটনাক্রমে লাবুশেন এক্ষেত্রে আউট হননি। তবে ঠিক দুই ওভার পরেই বুমরার বলে ৫৭ রানে আউট হন সেট উসমান খাওয়াজা। ভাঙে ৫৯ রানের পার্টনারশিপ। লাবুশেন অবশ্য এরপরেও স্টিভ স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ৮৩ রানের পার্টনারশিপ যোগ করেন। ৭২ রানের ইনিংসে বেশ নজর কাড়েন তিনি। সেই পুরনো লাবুশেনের ঝলক দেখতে পান অনেকেই। তবে কাকতালীয় হলেও বেল বদলের এই ঘটনা যে আবারও একবার ভারতকে সাফল্য এনে দিল, তা কিন্তু অস্বীকার করার জায়গা নেই।  

আজকের দিনটা কিন্তু বেশ ঘটনাবহুলই ছিল। দিনের শেষ সেশনে ৩৩ ওভারে ৪.০৯ রান প্রতি ওভারে ১৩৫ রান তুলল অস্ট্রেলিয়া। মেলবোর্নে  প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। যশপ্রীত বুমরা ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন। মার্নাস ছাড়াও স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা, অভিষেক ঘটানো স্য়াম কনস্টাসও হাফসেঞ্চুরি করেন। তবে সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক ট্র্যাভিস হেড খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান। রান পাননি মিচেল মার্শও।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষ হতেই কড়া শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি 

সেরা শিরোনাম

Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি

ভিডিও

Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget