এক্সপ্লোর

সরকার ফেলে দিতে পারে জনতা, মাওবাদীরা নয়, বিদ্বজ্জন গ্রেফতার ইস্যুতে বলল শিবসেনা

মুম্বই: নরেন্দ্র মোদী সরকার ফেলে দিতে মাওবাদীরা ছক কষছে বলে দাবি করে ৫ বাম বিদ্বজ্জনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশের অভিযোগ, এই বিদ্বজ্জনেরা মাওবাদীদের সঙ্গে যুক্ত। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এনডিএ-র অন্যতম দল শিবসেনা। বিজেপির সবথেকে পুরনো সঙ্গী ও অধুনা বিক্ষুব্ধ শিবসেনা বলেছে, মাওবাদীদের হাতে প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন বলে পুলিশ যে দাবি করেছে তা ষড়যন্ত্রমূলক তত্ত্ব ছাড়া কিছু নয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভাল, তা নিয়ে খামোখা উদ্বিগ্ন হওয়া নিষ্প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধীর মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা ছিল, যার ফলে প্রাণ হারান তাঁরা। কিন্তু নরেন্দ্র মোদী এমন ঝুঁকি কখনওই নেবেন না। দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে তারা লিখেছে, রাজ্য সরকার যে বলছে, এই মাওবাদীরা কেন্দ্রীয় সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে তা একেবারেই বুদ্ধিহীনতার পরিচায়ক। মনমোহন সিংহের সরকারকে দেশের মানুষই ফেলে দিয়েছিল, মাওবাদী নকশালরা নয়। সাম্প্রতিক কালে শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সরকারে পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছে তারা। শিবসেনা আরও বলেছে, যদি মাওবাদীদের সরকার ফেলে দেওয়ার মত ক্ষমতা থাকত, তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা মণিপুরে তাদের ক্ষমতা থেকে সরে যেতে হত না। তাই পুলিশের উচিত কোনও কিছু দাবি করার আগে আরও সতর্ক হওয়া না হলে বিজেপি ও মোদী আবার উপহাসের পাত্র হবেন। একই সঙ্গে যাঁরা এই পাঁচ বিদ্বজ্জনকে গ্রেফতার করার জন্য পুলিশের সমালোচনা করেছেন, তাঁদেরও আক্রমণ করেছে উদ্ধব ঠাকরের দল। তাদের মন্তব্য, ছত্তিশগড়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার প্রত্যন্ত সব এলাকায় সক্রিয় আরবান নকশালরা মাওবাদীদের কাজকর্মের তাত্ত্বিক ব্যাখ্যা যোগাচ্ছে। এই সব জায়গায় মাওবাদীরা সমান্তরাল সরকার চালায়, বহু মানুষ, সরকারি কর্মী এমনকী কংগ্রেস নেতা বিদ্যাচরণ শুক্লও তাদের শিকার হয়েছেন। ভীমা-কোরেগাঁও হিংসায় এরাই উসকানি দিয়েছে, এরা চায় প্রতিটি রাজ্যে অশান্তি শুরু হোক, গণতন্ত্র নিয়ে এদের কোনও মাথাব্যথা নেই। এদের চিন্তাভাবনাই হিংস্র বলে শিবসেনা মন্তব্য করেছে। গ্রেফতার হওয়া পাঁচ বিদ্বজ্জন ভারভারা রাও, অরুণ ফেরেরা, সুধা ভরদ্বাজ, গৌতম নাভলাখা ও ভার্নন গঞ্জালভেসের নাম করে সামনা বলেছে, এঁদের জীবনযাত্রার মান খুবই উঁচু। মাও সে তুং চিনের মানুষ, সেখানে যে সরকার ফেলার চেষ্টা করে, তাকে জেলে পুরে দেওয়া হয় বা স্রেফ নিখোঁজ করে দেওয়া হয়। অথচ এ দেশে কংগ্রেস-এনসিপি, দলিত নেতা-সপা সকলে সমর্থন করে এঁদের। যদি এঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ থাকে, তবে কী করে এঁরা সমর্থনযোগ্য সেই প্রশ্ন তুলেছে তারা।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget