এক্সপ্লোর

HAL MT Trainee Recruitment 2021: ম্যানেজমেন্ট ও ডিজাইন ট্রেনি নিচ্ছে হ্যাল, জেনে নিন, কীভাবে আবেদন করবেন

HAL MT Recruitment 2021: বিভিন্ন বিভাগে মোট শূন্যপদ ১০০।

নয়াদিল্লি: ম্যানেজমেন্ট ট্রেনি ও ডিজাইন ট্রেনি পদের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করল হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল)। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে শূন্যপদের জন্য দরখাস্তের আবেদন জানাতে বলা হয়েছে।

হ্যাল-এর বিভিন্ন বিভাগে শূন্যপদ তৈরি হয়েছে। সব বিভাগেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ইতিমধ্যেই আবেদনপত্র নেওয়াও শুরু হয়ে গিয়েছে। যোগ্য প্রার্থীরা হ্যাল-এর সরকারি ওয়েবসাইট hal-india.co.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন। কীভাবে আবেদন জানাতে হবে, হ্যাল-এর সরকারি ওয়েবসাইটে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

হ্যাল এমটি রিক্রুটমেন্ট ২০২১

তরুণ, দক্ষ ও নিজেদের কাজে পারদর্শী স্নাতক ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আবেদনপত্র চাইছে হ্যাল। আবেদন করতে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি ও ডিজাইন ট্রেনি পদের জন্য। মোট শূন্যপদ ১০০। শুধুমাত্র হ্যাল-এর সরকারি ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আবেদন করা যাবে। বুধবার বিকেল তিনটে থেকে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তবে শেষমুহূর্তের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করতে বলা হয়েছে হ্যাল-এর পক্ষ থেকে। হ্যাল-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ছাড়া আর অন্য কোনওভাবেই আবেদন করা যাবে না। ৫ এপ্রিলের পর আর কোনওভাবেই আবেদনপত্র জমা দেওয়া হবে না।

মোট শূন্যপদ ১০০

হ্যাল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মোট শূন্যপদ ১০০। তার মধ্যে বিভিন্ন বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে নেওয়া হবে ৪০ জনকে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, মেটালার্জি ও কম্পিউটার সায়েন্স বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি নেওয়া হবে।

ডিজাইন ট্রেনি হিসেবে বিভিন্ন বিভাগে নেওয়া হবে মোট ৬০ জনকে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল ও এরোনটিক্যাল বিভাগে নেওয়া হবে ডিজাইন ট্রেনি।

হ্যাল-এর পক্ষ থেকে আবেদনকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনও মাধ্যম থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় যদি নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়, তাহলে সেগুলি বিশ্বাস করা উচিত নয়। একমাত্র সরকারি ওয়েবসাইটই নির্ভরযোগ্য। সরকার ওয়েবসাইট ছাড়া অন্য কোনও মাধ্যমে আবেদনপত্র গৃহীত হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget