এক্সপ্লোর

হাথরসকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রাজপথে মমতা, বিকেল ৪ টেয় তারামণ্ডল থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল

এদিন মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভ-অবস্থান করে তৃণমূল মহিলা কংগ্রেস, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়...

কলকাতা ও হাথরস: উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের মেয়ের সঙ্গে নৃশংসতার প্রতিবাদে এবার রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল ৪ টেয় বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল। পাশাপাশি দলিত নিগ্রহের প্রতিবাদে শনি ও রবিবার ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ এবং মিছিলের কর্মসূচিও নিয়েছে তৃণমূল।

এদিকে শুক্রবার হথরসে তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগে সন্ধেয় কলকাতার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ ও মোমবাতি মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস।

শুক্রবার সকালে তৃণমূলের এক প্রতিনিধি দল উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতার পরিবারের বাড়িতে যাওয়ার চেষ্টা করে।  প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, লোকসভার সাংসদ কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল ও প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।

কিন্তু গ্রামে ঢোকার দেড় কিলোমিটার আগেই তাঁদের আটকে দেয় যোগী সরকারের পুলিশ। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের গায়ে হাত দিয়ে তাঁকে ধাক্কা দেন যোগী প্রশাসনের এক পুলিশকর্তা।

প্রতিবাদ করে এগিয়ে যান ডেরেক ও’ব্রায়েন। কিন্তু তাঁকেও ধাক্কা মারা হয়। মাটিতে পড়ে যান ডেরেক। বাধা পেয়ে একসময় সেখানেই বসে পড়েন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।

এদিন স্থানীয় থানায় গিয়ে যোগী সরকারের পুলিশের বিরুদ্ধে তাঁদের হেনস্থার অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদরা।

হাথরসকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রাজপথে মমতা, বিকেল ৪ টেয় তারামণ্ডল থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, জঙ্গলের রাজস্ত চালাচ্ছে। আমাদের সাংসদদের আটকে দিয়েছে। দলিতদের ওপর আক্রমণ চালাচ্ছে।

উল্টোদিকে, রাজনৈতিক নাটক বলে পাল্টা কটাক্ষ করেন যোগী মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থনাথ সিংহ। আরেক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এ রাজ্যে ধর্ষণ হলে তৃণমূল সরকারের কী ভূমিকা হয়, সেটা মানুষ দেখেছে।

এরপরই, এই ঘটনার প্রতিবাদে এদিন কলকাতায় মিছিল করে তৃণমূল। মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভ-অবস্থান করে তৃণমূল মহিলা কংগ্রেস। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। হাথরস ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

হাথরসের ঘটনায় যোগী সরকারের কঠোর সমালোচনা করলেও, এ রাজ্যে বিভিন্ন সময়ে নারী নিগ্রহ নিয়ে তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছে বাম-কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, তৃণমূল গেছে ভাল। কিন্তু পার্কস্ট্রিট থেকে জলপাইগুড়ি--তৃণমূল সরকার কী করেছে। আবার সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এটা বিজেপি আরএসএসের পুরনো কালচার। আমাদের এখানেও তো হয়। এখানেও তো ছবি তুলতে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget