এক্সপ্লোর

করোনা প্রতিরোধে পাঁচন জাতীয় মিশ্রন সেবনে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন, জেনে নিন কয়েকটি বিষয়

এই জাতীয় পানীয় নিয়মিত সেবন করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় মনে রাখা জরুরি

নয়াদিল্লি: করোনো সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বহু পরিবারে পাঁচন জাতীয় মিশ্রন খাওয়ার চল দেখা গিয়েছে। অনেকেই বিশ্বাস করেন এটি একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তেমনই স্বাস্থ্যের উন্নতি হয়। তবে এই জাতীয় পানীয় বেশি পান করলে নানান ক্ষতিও হতে পারে। ফলে এই জাতীয় পানীয় নিয়মিত সেবন করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। এক নজরে দেখে নেওয়া যাক, কী কী বিষয় খেয়াল রাখতে হবে--- ১)যাদের সর্দি-কাশির ধাত রয়েছে তাদের ক্ষেত্রে এই পাঁচন জাতীয় মিশ্রন খুব উপকারী। জমে থাকা শ্লেষ্মা বার করতে সাহায্য করে পাঁচন। দিনে ২-৩ বার তাঁরা এই জাতীয় মিশ্রন খেতে পারেন। ২) কিন্তু যাদের অগ্ন্যাশয়ের সমস্যা রয়েছে, তাদের এই জাতীয় পানীয় বেশি পান করা উচিত নয়। ৩) পাঁচনে গোলমরিচ, দারুচিনি, লাউয়ের শুকনো দানা ইত্যাদি উপকরণ ব্যবহারের সময়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। ৪) ঠিকমতো নিয়ম মেনে না খেলে উপকার হওয়ার বদলে ক্ষতি হতে পারে ৫) চিকিৎসকেরা মনে করেন এই জাতীয় পাঁচন সকলের ক্ষেত্রে যে সমান ভাবে কাজে দেবে তা নয়। প্রত্যেকের শারীরিক গঠনের উপর তা নির্ভর করে। ৬) গ্যাস-অম্বলের সমস্যা থাকলে এই জাতীয় মিশ্রন দিনে ১ থেকে ২ বারের বেশি খাওয়া উচিত নয়। ৭) শরীর শুষ্ক বা রুক্ষ হয়ে গেলেও পাঁচন সেবন করতে পারেন। সে ক্ষেত্রে পাঁচন তৈরির সময় সামান্য ঘি দিতে পারেন। এতে উপকার হবে। ৮) অগ্ন্যাশয়ের সমস্যা থাকলে খালি পেটে পাঁচন একেবারেই খাবেন না।দিনে ১ বারের বেশি পাঁচন নয়। ৯) অগ্ন্যাশয়ের সমস্যা থাকলে সন্ধেবেলার দিকে পাঁচন পান করুন। তাতে বেশি উপকার পাবেন। ১০) যাদের পেট পরিষ্কার না হওয়ার মতো সমস্যা রয়েছে, তাদের কাছে এই জাতীয় মিশ্রন খুব উপকারী। ১১) পাঁচন তৈরির সময় মাথায় রাখতে হবে কোন মরশুমে তা তৈরি করছেন। মরশুমের হেরফেরে পাঁচনের উপকরণের মাত্রা পরিবর্তিত হবে। ১২) স্বাস্থ্য, বয়সের বিষয়টি পাঁচন তৈরির সময় মাথায় রাখতে হবে। ১৩) বেশিমাত্রায় পাঁচন খেলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। যেমন নাক দিয়ে রক্ত পড়তে পারে। দেহ শুষ্ক হয়ে যেতে পারে। ১৪) পাঁচন অধিক পান করলে জিভের স্বাদ পাল্টে যেতে পারে। ১৫) এমনকি গ্যাস বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে। ১৬)নিয়ম মেনে না খেলে মূত্রত্যাগের সময় জ্বালার অনুভূতি হতে পারে। ১৭) বিশেষজ্ঞেরা বলে থাকেন, আদর্শ পাঁচনের পরিমাপ হল ৫০ মিলিলিটারের পাচনে ১০ মিলিলিটার জল। বাকিটা অন্য উপকরণ। ১৮) কিন্তু যে উদ্দেশ্যেই পাঁচন খান না কেন, তা খেয়ে যদি সমস্যা দেখা দেয়, তা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget