এক্সপ্লোর

ফেয়ার অ্যান্ড লাভলি থেকে বাদ যাচ্ছে ‘ফেয়ার’, ঘোষণা হিন্দুস্তান ইউনিলিভারের

এর আগে অপর এক বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত সহ এশিয়ার দেশগুলিতে আর তথাকথিত ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করা হবে না।

মুম্বই: বর্ণবিদ্বেষ নিয়ে বিশ্বজোড়া আলোচনা, আন্দোলনের মধ্যেই বড় পদক্ষেপের কথা ঘোষণা করল হিন্দুস্তান ইউনিলিভার সংস্থা। ঘোষণা করা হয়েছে, জনপ্রিয় ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটা বাদ দেওয়া হবে। এর আগে অপর এক বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত সহ এশিয়ার দেশগুলিতে আর তথাকথিত ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ত্বক উজ্জ্বল করার ক্রিম বিক্রি বন্ধ করা নিয়ে ইউনিলিভার সংস্থার উপর চাপ তৈরি হচ্ছিল। সেই কারণেই ‘ফেয়ার অ্যান্ড লাভলি’-র বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল। ভারতে দীর্ঘদিন ধরেই বিক্রি হচ্ছে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’। মূলত মহিলাদের জন্যই এই ক্রিম বিক্রি করা হলেও, এক দশকেরও বেশি সময় আগে থাকতেই পুরুষদের জন্যও আলাদা ক্রিম ভারতের বাজারে আসে। তবে এবার এই পণ্যে বদল আসছে। এ বিষয়ে হিন্দুস্তান ইউনিলিভারের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব মেহতা জানিয়েছেন, ‘আমরা স্কিন কেয়ার পোর্টফোলিও ব্যাপকতর করতে চাইছি। সৌন্দর্যের আরও নানা দিক অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য। গত বছর আমরা পণ্যে কিছু বদল এনেছি। আমাদের গ্রাহকদের এই বদল পছন্দ হয়েছে। আমরা এখন ঘোষণা করছি, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটা বাদ দিচ্ছি। নতুন নাম ব্যবহারের অনুমতি পেলেই কয়েক মাসের মধ্যে বাজারে আসবে নতুন পণ্য।’ হিন্দুস্তান ইউনিলিভারের এই ঘোষণার পর কি ভারতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ফর্সা হওয়ার ক্রিম? এ বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget