এক্সপ্লোর

নিরাপত্তা-সংক্রান্ত শীর্ষস্তরের বৈঠকে অমিত শাহ

গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ জটিল আকার ধারন করেছে।

নয়াদিল্লি: শীর্ষ আধিকারিকদের সঙ্গে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক-ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা সহ অন্যান্য উচ্চ পদমর্যাদার আধিকারিকরা। গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ জটিল আকার ধারন করেছে। একদিকে অতিরিক্ত বাহিনী মোতায়েন নিয়ে যেমন রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে। তেমনই, নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা রাজ্যে নতুন করে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নচিহ্ন তুলেছে। অন্যদিকে, জঙ্গিহামলার আশঙ্কা তৈরি হওয়ায়, শুক্রবারই অমরনাথ যাত্রা বাতিল করে পুণ্যার্থী ও পর্যটকদের উপত্যকা ছাড়ার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। এমনিতেই, জম্মু ও কাশ্মীরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। এছাড়া, শ্রীনগর এনআইটিতে পাঠরত ভিনরাজ্যের পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে, ক্যাম্পাস ছেড়ে নিজের বাড়ি ফিরে যেতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত না ফিরতে। অতিরিক্ত বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার করতে পারে কেন্দ্র। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রে শাসক-বিরোধীদের মধ্যে জোর বিতর্ক চলছে। তার মধ্যেই, অমিত শাহের এই বৈঠক নিয়ে তুমুল কৌতুহল রাজনৈতিক মহলে।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget