এক্সপ্লোর

PAN Card Updates: একাধিক প্যান আছে? জানেন কী হতে পারে?

PAN: ভারতের আইন অনুযায়ী, একজন ব্যক্তির কাছে একাধিক প্যান থাকা বেআইনি। ধরা পড়লে শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই কারও কাছে একটির বেশি প্যান থাকলে আয়কর বিভাগের কাছে জমা দেওয়া উচিত।

নয়াদিল্লি: ভারতের আইন অনুযায়ী, কোনও একজন ব্যক্তির কাছে একটির বেশি প্যান (PAN) থাকা অবৈধ। কারও কাছে যদি একটির বেশি প্যান থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে, এমনকী তাঁকে গ্রেফতার করাও হতে পারে। ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক না কেন, একাধিক প্যান থাকলে সমস্যায় পড়তে হতে পারে।

ভারতীয় দণ্ডবিধির ২৭২ বি ধারা অনুযায়ী, কোনও ব্যক্তির কাছে যদি একটির বেশি প্যান থাকে, তাহলে তাঁর ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। এছাড়া কেউ যদি কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে একাধিক প্যান রাখেন, তাহলে ধরা পড়লে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই কারও কাছে যদি একাধিক প্যান থাকে, তাহলে একটি প্যান রেখে বাকিগুলি আয়কর বিভাগের (Income Tax Department) কাছে জমা দিয়ে দেওয়া উচিত।

অনেক সময়ই এমন হয়, অনিচ্ছাকৃতভাবেই একজনের নামে একাধিক প্যান হয়ে যায়। এ বিষয়ে প্রত্যেকেরই সচেতন থাকা উচিত। প্যান কার্ডে যদি কোনও তথ্য যোগ বা সংশোধন করতে হয়, তাহলে নতুন প্যানের জন্য আবেদন করার বদলে সংশোধনের জন্যই আবেদন করা উচিত। অনেক সময় আবার এমনও দেখা যায়, একবার প্যানের জন্য আবেদন করার পর সেটি না পেয়ে ফের আবেদন করেন অনেকে। সেক্ষেত্রেও একজনের নামে একাধিক প্যান হয়ে যায়। এই বিষয়গুলি প্রত্যেকেরই এড়িয়ে চলা উচিত।

একাধিক প্যান থাকবে একটি রেখে বাকিগুলি কীভাবে জমা দেবেন?

১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, অনলাইন বা অফলাইন, দু’ভাবেই প্যান জমা দেওয়া যায়। একইভাবে প্যান কার্ডের তথ্য সংশোধন করার জন্যও আবেদন জানানো যায়। https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html-এ গিয়ে প্রথমে ‘অ্যাপ্লিকেশন টাইপ’, তারপর প্যানের তথ্য বদল বা সংশোধন, ফের প্যান কার্ড প্রিন্টের জন্য আবেদন জানানো যেতে পারে। এরপর ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ই-মেল আইডি-তে টোকেন নম্বর আসবে। এই টোকেন নম্বর ব্যবহার করে ভবিষ্যতে প্যানের তথ্য সংশোধন বা ফের প্যান কার্ড প্রিন্ট করার জন্য আবেদন জানানো যেতে পারে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget