এক্সপ্লোর

সচিন হলেন ‘সুচিন’, বিবেকানন্দ হলেন ‘বিবে কা কমন নন’, ট্রাম্পের উচ্চারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

হাসির খোরাক হলেন ‘পাওয়ারফুল প্রেসিডেন্ট’!

আমদাবাদ: পৃথিবীর সবথেকে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশের প্রেসিডেন্ট ভারতে এসেছেন, আর তার জন্যই এই এলাহি আয়োজন। মোতেরায় নবনির্মিত বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্ধোধনও করলেন তিনি। নরেন্দ্র মোদির ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের আপ্যায়নে কোনও রকম ত্রুটি রাখা হয়নি। প্রধানমন্ত্রী নিজে তাঁর আয়োজন করেছেন। আজ সকালেই প্রটোকল ভেঙে একেবারে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। তারপর একের পর এক গন্তব্যে যাওয়া আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিয়ে ফ্রেমবন্দি হচ্ছেন তিনি।

সচিন হলেন ‘সুচিন’, বিবেকানন্দ হলেন ‘বিবে কা কমন নন’, ট্রাম্পের উচ্চারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন মোদি। ছবি- পিআইবি

মোতেরায়ও তেমনই এক সমারহোর আয়োজন করা হয়েছিল। স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা এবং ‘বন্ধু’ মোদিকে নিয়ে লক্ষাধিক জনতার সামনে উদ্বেলিত ভাষণ দেবেন মার্কিন রাষ্ট্রপতি। সেই ভাষণ শুরুও হল। তারপর? এমন উচ্চারণ, যে শেষ পর্যন্ত কিনা হাসির খোরাক হলেন ‘পাওয়ারফুল প্রেসিডেন্ট’!

‘মহান ধর্মীয় শিক্ষক’ স্বামী বিবেকানন্দের নাম নিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, ‘সোয়ামি বিবে কা কমন নন’। এখানেই শেষ নয়। কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ট্রাম্প বললেন ‘সুচিন’। তাঁর বক্তৃতায় জায়াগা করে নিয়েছেন ‘চায়েওয়লা’ নরেন্দ্র মোদি, যা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন ‘চি ওয়ালা’। এই ঐতিহাসিক বক্তৃতায় বাদ গেল না বলিউডও। ‘শোলে’ থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ট্রাম্প একবারে হাততালি কুড়ানো বক্তৃতা দিতে গিয়ে কার্যত ল্যাজে গোবরে করে ফেললেন। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার উজ্জ্বলতম মাইলফলক ‘শোলে’-র উচ্চারণ করলেন ‘শো-জে’।

যদিও উচ্চারণ বাদ দিয়ে ট্রাম্প  যেভাবে ভূভারতকে তাঁর ভাষণে তুলে ধরেছেন তাতে অনেকেই তাঁর প্রশংসা করছেন। নিজের বক্তব্য ভারত নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমেরিকা ভারতে ভালবাসে। আমেরিকা ভারতকে শ্রদ্ধা করে। ভারতীয়দের কাছে আমেরিকা সবসময়ই একটি বিশ্বস্ত বন্ধু হয়েই থাকবে।”

 

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget