এক্সপ্লোর

‘শরিকরা চাইলে প্রধানমন্ত্রী হব’, বললেন রাহুল গাঁধী

নয়াদিল্লি: ‘শরিকরা চাইলে প্রধানমন্ত্রী হব’। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, প্রথম কাজ হল সমস্ত দলগুলির মধ্যে জোট গঠন করে বিজেপিকে হারানো। এটা দুই পর্যায়ের একটা প্রক্রিয়া-প্রধানমন্ত্রী কে হবেন, তা স্থির হবে দ্বিতীয় পর্যায়ে। কংগ্রেস সভাপতি বলেছেন, ‘শরিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এটা দ্বিস্তরীয় প্রক্রিয়া। প্রথম পর্যায়টা হল, সবদলগুলির একসঙ্গে আসা এবং বিজেপিকে হারানো। দ্বিতীয় পর্যায় হল ভোট শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব, এবার কী পদক্ষেপ নেওয়া হবে’। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে রাহুল বলেছেন, শরিকরা চাইলে তিনি প্রধানমন্ত্রী হবেন। একটি অনুষ্ঠানে রাহুল তাঁর মন্দির দর্শন থেকে শুরু করে আরএসএস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেছেন, মন্দির, গুরদ্বার এবং মসজিদে তিনি দীর্ঘদিন ধরেই যান। কিন্তু হঠাত্ করেই তাঁর মন্দিরে যাওয়া নিয়ে প্রচার চালানো হচ্ছে। রাহুল বলেছেন, বিজেপি তাঁর মন্দিরে যাওয়াটা পছন্দ করছে না। এতে ওদের রাগ হচ্ছে। বিজেপি মনে করে মন্দিরে যাওয়ার হক শুধুমাত্র ওদেরই। রাহুল গাঁধী বরাবরই বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়। এ ব্যাপারে রাহুল বলেছেন, এ সব তিনি গায়ে মাখেন না। তিনি সমালোচনা বোঝেন, এতে বিচলিত হন না। তাঁর কাজ হল শোনা। রাহুল বলেছেন, নেতৃত্বে একটা বিবর্তন। এতে ক্রমাগত বদল আসে এবং শিখতে হয়। তিনি মানুষের কথা বেশি করে শোনেন এবং তা বোঝার চেষ্টা করেন। কংগ্রেস সভাপতি বলেছেন, তিনি ভারতকে খণ্ডিতভাবে দেখেন না, প্রত্যেক ভারতীয়কেই শরিক বলে মনে করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , বিজেপি এবং আরএসএস-কে একহাত নিয়ে কংগ্রেস সভাপতি বলেছেন, একটা দমবন্ধকর তত্ত্ব ১২০ কোটি ভারতবাসীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই লড়াই করতে পারে। রাহুল বলেছেন, ‘আমি সমালোচনা গ্রহণ করতে পারি, প্রশ্নও শুনি, তাহলে প্রধানমন্ত্রী তা করতে পারবেন না কেন’। তাঁর জীবনে বিশেষ কেউ রয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে একটু হেসে রাহুল বলেছেন, তাঁর জীবনে মা ও বোনের মতো অনেক বিশেষ মানুষ রয়েছেন। নোট বাতিল, বিদেশ নীতি ও প্রশাসন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তিনি সরকারের সমালোচনা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget