এক্সপ্লোর

শৃঙ্খলার কথা বললেই স্বৈরতান্ত্রিক তকমা দেওয়া হয়, বিরোধীদের খোঁচা মোদীর

নয়াদিল্লি: বিরোধীরা প্রায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বৈরতান্ত্রিক বলে আখ্যা দেন। আজ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর লেখা বইপ্রকাশ অনুষ্ঠানে এই ইস্যুতে বিরোধীদের পাল্টা খোঁচা দিলেন মোদী। তাঁর দাবি, এখন কেউ শৃঙ্খলার কথা বললেই তাঁকে স্বৈরতান্ত্রিক বলা হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেস নেতা আনন্দ শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উপরাষ্ট্রপতির শৃঙ্খলাপরায়ণতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেঙ্কাইয়াজি নিয়মানুবর্তী। দেশের এখন এমন অবস্থা, সহজেই শৃঙ্খলাকে অগণতান্ত্রিক বলে দেওয়া যায়। যদি কেউ শৃঙ্খলার কথা বলে, তাহলে সেই ব্যক্তিকে স্বৈরতান্ত্রিক আখ্যা দেওয়া হয়। তবে বেঙ্কাইয়াজি যে শৃঙ্খলার কথা বলেন, সেটা তিনি নিজে অনুসরণ করেন।’ বিরোধী দলগুলির অভিযোগ, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তাঁদের সাংসদদের বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করতে বাধা দেন বেঙ্কাইয়া। তবে তাঁর পাশে দাঁড়িয়ে মোদী বলেছেন, ‘বেঙ্কাইয়াজির সঙ্গে কোথাও যাওয়ার সময় সবাইকে খুব সতর্ক থাকতে হয়। তিনি ঘড়ি পরেন না, নিজের কাছে কলম ও টাকাও রাখেন না। কিন্তু তা সত্ত্বেও যে কোনও অনুষ্ঠানে ঠিক সময়ে পৌঁছে যান। যদি সেই অনুষ্ঠান সময়ে শেষ না হয়, তাহলে তিনি অস্থির হয়ে যান। তাঁর চরিত্রের মধ্যেই আছে শৃঙ্খলা।’ বেঙ্কাইয়ার প্রশংসা করে মোদী আরও বলেছেন, ‘অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় বেঙ্কাইয়াজিকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন। কারণ, তিনি সাধারণ মানুষের জীবনের উন্নতির জন্য কাজ করতে চেয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করেন। গ্রামের রাস্তার গুরুত্বের কারণে এই প্রকল্পটি সাংসদদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget