এক্সপ্লোর

Female Teacher Recruitment: দেশে প্রথমবার স্কুলে শিক্ষকের তুলনায় শিক্ষিকার সংখ্যা বেশি

For the first time, female school teachers in India have outnumbered their male counterparts. | সারা দেশে এখন ৯৬.৮ লক্ষ শিক্ষক-শিক্ষিকা আছেন। তাঁদের মধ্যে ৪৯.২ লক্ষই শিক্ষিকা।

নয়াদিল্লি: ভারতের ইতিহাসে প্রথমবার স্কুলগুলিতে শিক্ষকদের তুলনায় শিক্ষিকার সংখ্যা বেশি। ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন অন স্কুল এডুকেশনের ২০১৯-২০ সালের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, শিক্ষকের তুলনায় শিক্ষিকার সংখ্যা বেশি। এই রিপোর্ট অনুযায়ী, সারা দেশে এখন ৯৬.৮ লক্ষ শিক্ষক-শিক্ষিকা আছেন। তাঁদের মধ্যে ৪৯.২ লক্ষই শিক্ষিকা।

শিক্ষামন্ত্রকের অধীনস্থ স্কুলশিক্ষা ও সাক্ষরতা দফতর প্রতি বছর দেশে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা, শিক্ষা বিষয়ক পরিকাঠামো এবং অন্যান্য বিষয় নিয়ে রিপোর্ট প্রকাশ করে। সদ্য প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই দেশে শিক্ষিকার সংখ্যা বাড়ছে। ২০১২-১৩ সালের পর থেকে শিক্ষিকার সংখ্যা বৃদ্ধি শুরু হয়েছে। ২০১২-১৩ সালে সারা দেশে শিক্ষকের সংখ্যা ছিল ৪২.৪ লক্ষ এবং শিক্ষিকার সংখ্যা ছিল ৩৫.৮ লক্ষ। তারপর থেকে শিক্ষিকার সংখ্যা ৩৭ শতাংশ বেড়ে গিয়েছে। শিক্ষকের সংখ্যা ৪২.৪ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৪৭.৭ লক্ষ।

তবে শিক্ষকদের তুলনায় শিক্ষিকাদের সংখ্যা বেশি হলেও, সেটা প্রাথমিক স্তরেই। উচ্চ প্রাথমিক থেকে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষকদের সংখ্যাই বেশি। প্রাক-প্রাথমিক স্তরে এক লক্ষেরও বেশি শিক্ষিকা আছেন। সেখানে শিক্ষকের সংখ্যা ২৭ হাজার। প্রাথমিক স্তরে ১৯.৬ লক্ষ শিক্ষিকা আছেন। এই স্তরে শিক্ষকের সংখ্যা ১৫.৭ লক্ষ। উচ্চ-প্রাথমিক স্তরে শিক্ষিকার সংখ্যা ১০.৬ লক্ষ। সেখানে শিক্ষকের সংখ্যা ১১.৫ লক্ষ। এই পর্যায় থেকেই শিক্ষকের সংখ্যা বেশি। দশম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে শিক্ষক ৬.৩ লক্ষ এবং শিক্ষিকা ৫.২ লক্ষ। উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষকের সংখ্যা ৩.৭ লক্ষ এবং শিক্ষিকার সংখ্যা ২.৮ লক্ষ।

ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন অন স্কুল এডুকেশনের রিপোর্ট অনুযায়ী, বেসরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলগুলিতে শিক্ষকের তুলনায় শিক্ষিকার সংখ্যা বেশি। তবে সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা বেশি। বড় রাজ্যগুলিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষিকার তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি। তবে কেরল, দিল্লি, মেঘালয়, পঞ্জাব ও তামিলনাড়ু ব্যতিক্রম। এই রাজ্যগুলিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষকের তুলনায় শিক্ষিকা বেশি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget