এক্সপ্লোর

লাদাখে আগ্রাসনের প্রতিবাদে অর্থনৈতিক প্রত্যাঘাত, চিনা সংস্থার সঙ্গে ৪১৭ কোটির চুক্তি বাতিল ভারতীয় রেলের

চিনের নৃশংস আগ্রাসনের প্রতিবাদে চিনা সামগ্রী বয়কটের দাবি উঠছে দেশজুড়ে

নয়াদিল্লি: চিনা আগ্রাসনের প্রতিবাদে রেলের বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। চিনা সংস্থার সঙ্গে ৪১৭ কোটির চুক্তি বাতিল করেছে রেল। খবর সূত্রের।

২০১৬ সালে কানপুর-দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত ৪১৭ কিমি দীর্ঘ ফ্রেট করিডোরে সিগনালিং ও টেলিকমের দায়িত্বে লাগানোর বরাত জেতে চিনা সংস্থা চায়না রেলওয়ে সিগন্যাল অ্যান্ড কমিউনেশন নিগম। সেই চুক্তি বাতিল করল ফ্রেট করিডর কর্পোরেশন।

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের নৃশংস আগ্রাসনের প্রতিবাদে চিনা সামগ্রী বয়কটের দাবি উঠছে দেশজুড়ে। এই দাবিতে বিভিন্ন জায়গায় মিছিলও বেরোয়।

এই প্রেক্ষাপটে বিএসএনএল এবং এমটিএনএল-এর ফোর জি পরিষেবার ক্ষেত্রে চিনা সরঞ্জামের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। চিনা সরঞ্জামের ব্যবহার বন্ধ করতে, নতুন করে টেন্ডার ডাকতে বলা হয়েছে।

আগ্রাসনের প্রতিবাদে, দেশের বিভিন্ন প্রান্তে চিনা দূতাবাস সহ সেদেশের একাধিক প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ প্রদর্শন চলে।

বুধবার সকালে কলকাতার বেকবাগানে চিনা সামগ্রী বয়কটের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। একই দাবিতে কলকাতায় মিছিল বার করে বিজেপি-ও।

অন্যদিকে, চিনা আগ্রাসনের প্রেক্ষিতে মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নামে কংগ্রেসের ছাত্র সংগঠন।

গুরগাঁওতে চিনা জিনিসপত্রে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় দোকানদাররা। চিনের বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। একই ছবি দেখা যায় জম্মুতে। সেখানেও চিনা জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চিনা সামগ্রী বয়কটের এই দাবি অবশ্য নতুন নয়। মে মাসের শুরুতে চিন আগ্রাসন বাড়াতে শুরু করার পর থেকেই দেশজুড়ে চিনা সামগ্রী বয়কটের দাবি উঠতে শুরু করে।

তা আরও জোরাল হয় যখন নিজে ভিডিও প্রকাশ করে, চিনা সামগ্রী বর্জনের বার্তা দেন লাদাখের ম্যাগেসেসে জয়ী শিক্ষক সোনম ওয়াংচুক। যাঁর ওপর ভিত্তি করে থ্রি ইডিয়টস ছবিতে র‍্যাঞ্চোর চরিত্রটি লেখা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget