এক্সপ্লোর

কাশ্মীরিদের ‘সাহায্যে কাজ করছি’, পাকিস্তানের চিনা দূতের মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের

কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদে চিনা দূত ইয়াও জিং জানিয়েছেন, তাঁর দেশ কাশ্মীর বিতর্কের মীমাংসায় পাকিস্তানের পাশেই থাকবে। ১১-১২ অক্টোবর জিনপিং ভারতের মালাপ্পুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অঘোষিত সামিটে যোগ দিতে আসছেন বলে খবর।

ইসলামাবাদ: চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরের প্রাক্কালে পাকিস্তানে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতের মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ নয়াদিল্লির। কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদে চিনা দূত ইয়াও জিং জানিয়েছেন, তাঁর দেশ কাশ্মীর বিতর্কের মীমাংসায় পাকিস্তানের পাশেই থাকবে। ১১-১২ অক্টোবর জিনপিং ভারতের মালাপ্পুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অঘোষিত সামিটে যোগ দিতে আসছেন বলে খবর। তার আগে জিং বলেছেন, আমরা কাশ্মীরিদের মৌলিক অধিকার, ন্যয় অর্জনে সাহায্য করতেও কাজ করছি। কাশ্মীর প্রশ্নের ন্যয়সঙ্গত সমাধান হওয়া উচিত এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতার স্বার্থের পাকিস্তানের পাশে থাকবে চিন। ভারতের দাবি, এটা জম্মু ও কাশ্মীর প্রশ্নে চিনের ঘোষিত অবস্থান থেকে সরে যাওয়ার ইঙ্গিত। কূটনৈতিক মাধ্যমে এর ব্যাখ্যা চেয়েছে ভারত। জিং এর আগে নয়াদিল্লিতে চিনা মিশনের উপপ্রধান হিসাবে কাজ করেছেন। বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত করাচি কাউন্সিল আয়োজিত চিন-পাকিস্তান ইকনমিক করিডর নিয়ে আলোচনার মঞ্চে তিনি ওকথা বলেন। ভারতের বক্তব্য, বরাবর চিন বলে আসছে, কাশ্মীর ভারত, পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু এবং দ্বিপাক্ষিক স্তরেই তাদের এর মীমাংসা করতে হবে। কিন্তু এখন জিংয়ের বক্তব্যে মনে হচ্ছে, চিন ভারতের ঘরোয়া বিষয়ে ‘নাক গলাচ্ছে’ এবং তা জিনপিংয়ের প্রস্তাবিত সফরের ‘সুরের সঙ্গেও মানানসই নয়’। দিনকয়েক আগে জিনপিংয়ের সফরের প্রাথমিক প্রস্তুতি সারতে চিনা উপমন্ত্রী লুও ঝাওহুই বিদেশসচিব বিজয় কেশব গোখেলের কাছে অরুণাচল প্রদেশে হিমগিরি সামরিক কুচকাওয়াজের প্রসঙ্গও তুলেছিলেন। চিন বরাবর অরুণাচলকে তার ভূখণ্ড বলে দাবি করে। ভারত অবশ্য তা বরাবর খারিজ করেছে। এদিকে চিনা দূতাবাসের মুখপাত্র জি রং মিডিয়ায় প্রকাশিত এই খবরেও আপত্তি জানিয়েছেন যাতে বলা হয়েছে, নিজেদের পছন্দ করা বেজিংয়ের পার্কে মহাত্মা গাঁধীর ১৫০-তম জন্মবার্ষিকী পালনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন, তাই সেখানকার ভারতীয় দূতাবাসেই ওই অনুষ্ঠান করতে হয়েছে। জি বলেছেন্, এটা একেবারেই টেকনিক্যাল ব্যাপার। মহাত্মা গাঁধী একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র যিনি ভারতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত নড়িয়ে স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন। চিন ও বাকি বিশ্বে তিনি বিরাট সম্মান পান। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানানোর সংশ্লিষ্ট অনুষ্ঠান পালনকে স্বাগত জানাচ্ছে চিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget