এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: ইমরানের অভিযোগ অস্বীকার খারিজ করে পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘নার্ভ সেন্টার’ বলল ভারত

নয়াদিল্লি: পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইমরান খানের পাল্টা বক্তব্য খারিজ করে দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাফাই প্রত্যাখ্যান করে বলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলায় যোগসূত্র অস্বীকার করাটা পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। ইমরান ভিডিও বার্তায় পুলওয়ামার ঘটনার পিছনে ভারতের তোলা পাক যোগসাজশের অভিযোগ উড়িয়ে দাবি করেন, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে। ভারত যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায়, এমন তথ্যপ্রমাণ থাকলে দিক, তাঁরা ব্যবস্থা নেবেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন, ভারত আক্রমণের রাস্তায় গেলে পাকিস্তানও পাল্টা আঘাত করবে। বিদেশমন্ত্রক বলেছে, ইমরান যে পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর ওপর হামলাকে সন্ত্রাসবাদী আক্রমণ বলে মানতে অস্বীকার করেছেন, এতে ভারত মোটেই অবাক নয়। তিনি পুলওয়ামার জঘন্য অপরাধের নিন্দা করতে চাননি বা নিহত জওয়ানদের শোকাহত পরিবারগুলিকে সমবেদনাও জানাননি। তথ্যপ্রমাণ দিলে পুলওয়ামার হামলার তদন্ত করবেন, ইমরানের এই বক্তব্যকে ‘বাজে ওজর’ বলেও কটাক্ষ করেছে ভারত। বিদেশমন্ত্রক বলেছে, ২৬/১১-র মুম্বই হামলার পরও পাকিস্তানকে তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল। কিন্তু গত ১০ বছরের বেশি সময়কালে মামলায় অগ্রগতি হয়নি। পঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলার তদন্তও এগোয়নি। সুতরাং পাকিস্তানের ট্র্যাক রেকর্ডের পরিপ্রেক্ষিতে ‘গ্যারান্টি দেওয়া ব্যবস্থার প্রতিশ্রুতি’ ফাঁপা আওয়াজের মতো শোনায়। বিদেশমন্ত্রক আরও বলেছে, সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাক যোগাযোগ অস্বীকার করা ওদের অজুহাত, প্রায়ই যার পুনরাবৃত্তি দেখা যায়। জয়েশ-ই-মহম্মদ ও সেদিনের জঘন্য হামলার নায়ক সন্ত্রাসবাদী যে দাবি করেছে, তাও উপেক্ষা করেছেন পাক প্রধানমন্ত্রী। এটা প্রতিষ্ঠিত সত্য যে, জয়েশ-ই-মহম্মদ ও তার মাথা মাসুদ আজহার পাকিস্তানের মাটিতেই ঘাঁটি গেড়েছে। এটুকুই পাকিস্তানের কাছে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট জোরালো প্রমাণ হওয়া উচিত। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার বলে যে দাবি করেছে, তা সত্য থেকে অনেক দূরে বলেও মন্তব্য করেছে বিদেশমন্ত্রক। বলেছে, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড় ঘর, আন্তর্জাতিক মহল এই বাস্তবের সঙ্গে সম্যক পরিচিত। পাক প্রধানমন্ত্রী ভারতে সামনে নির্বাচন বলেই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে বলে যে অভিযোগ করেছেন, তারও নিন্দা করেছে বিদেশমন্ত্রক। পাকিস্তানকে ভিলেন বানালে ভোট পাওয়া সহজ বলেও মন্তব্য করেছেন ইমরান। বিদেশমন্ত্রক বলেছে, এটা দুঃখজনক যে, পাক প্রধানমন্ত্রী দেখাতে চাইছেন, সন্ত্রাসবাদী হামলায় ভারতের প্রতিক্রিয়া স্থির হচ্ছে আসন্ন সাধারণ নির্বাচন মাথায় রেখে। এই ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাখ্যান করে মন্ত্রক বলেছে, ভারতের গণতন্ত্র গোটা বিশ্বের কাছে মডেল, যা পাকিস্তান কখনও বুঝবে না। আমাদের দাবি, পাকিস্তান আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা বন্ধ করে পুলওয়ামা হামলায় দোষী, নিজের নিয়ন্ত্রণাধীন এলাকায় সক্রিয় অন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিক। ইমরানের ‘নয়া পাকিস্তান’ গড়ার ঘোষণা প্রসঙ্গে বিদেশমন্ত্রকের কটাক্ষ, এই নয়া পাকিস্তানে বর্তমান সরকারের মন্ত্রীরা প্রকাশ্যেই হাফিজ সঈদের মতো রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ করা সন্ত্রাসবাদীদের পাশে একই মঞ্চে বসছেন। পাক প্রধানমন্ত্রী আলোচনার ডাক দিয়ে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। ভারত বরাবর বলেছে, সন্ত্রাস ও হিংসামুক্ত আবহাওয়ায় সার্বিক দ্বিপাক্ষিক আলোচনায় সামিল হতে তৈরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget