এক্সপ্লোর

BrahMos Supersonic Cruise Missile: ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল

BrahMos Supersonic Cruise Missile: সমুদ্র থেকে সমুদ্রে আঘাত হানতে সক্ষম ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। আজ এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন রাজনাথ সিংহ।

বিশাখাপত্তনম: আজ সফলভাবে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর স্টিলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ট্যুইট করে ডিআরডিও জানিয়েছে, ‘আজ আইএনএস বিশাখাপত্তনম থেকে সমুদ্র থেকে সমুদ্রে আঘাত হানতে সক্ষম ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যে আঘাত করেছে।’

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সমুদ্র থেকে সমুদ্রে আঘাত হানতে সক্ষম ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত যেতে পারে, আজ সেটাই পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা সফল হয়েছে।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। সাবমেরিন, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায় এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। শব্দের প্রায় তিন গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র।

আজ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার পরেই ট্যুইট করে ভারতীয় নৌবাহিনী ও ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লিখেছেন, ‘ভারতীয় নৌবাহিনীর মিশন রেডিনেসের দৃঢ়তা আজ ফের প্রমাণিত হল। আজ আইএনএস বিশাখাপত্তনম থেকে সফলভাবে ব্রহ্মোস মিসাইলের উন্নত সংস্করণ পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, ডিআরডিও এবং ব্রহ্মোস মিসাইলের অসাধারণ দলকে অভিনন্দন জানাই।’

ভারতীয় নৌবাহিনীর প্রধান অস্ত্র ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। নৌবাহিনীর প্রায় সব বিভাগেই এই ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। নৌবাহিনীর সাবমেরিনেও যাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়, তার কাজ চলছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই সাবমেরিন থেকে উৎক্ষেপণের যোগ্য ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি হয়ে যাবে। সেটা হলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়বে। সূত্রের খবর, ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, এমন দেশগুলিকে এই ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়া হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget