এক্সপ্লোর

হিমালয়ের পাহাড়চূড়ায় 'ইয়েতি'-র পায়ের ছাপের সন্ধান পেল ভারতীয় সেনা

হিমালয়ের খাসমহলে বিশাল বিশাল পায়ের ছাপ। ভারতীয় সেনার দাবি, ইয়েতির সন্ধান পেয়েছে তারা।

নয়াদিল্লি: ইয়েতির কথা তো আমরা সকলেই শুনেছি। হিমালয়ের বরফঢাকা নির্জনে একা একা ঘুরে বেড়ায় সেই গুহামানব, কেউ তাকে চোখে দেখেনি, তবে নেপাল, তিব্বতের পাহাড়ি গ্রামগুলি ভীষণভাবে বিশ্বাস করে তার অস্তিত্বের কথা। কিন্তু এবার এই ইয়েতি নিয়েই নজিরবিহীন এক দাবি করেছে ভারতীয় সেনা। কয়েকটি ছবি প্রকাশ করে তারা বলেছে, ওই পায়ের ছাপ ইয়েতির, আর কারও নয়। টুইটারে ছবিগুলি প্রকাশ করেছে সেনার জনসংযোগ বিভাগ। তাতে বলা হয়েছে, ৯ তারিখ সেনার মাউন্টেনিয়ারিং এক্সিপিডিশন টিম নেপাল-চিন সীমান্তের মাকালু বেস ক্যাম্পের পাশে এই রহস্যময় পায়ের ছাপ দেখতে পায়। এই পায়ের মাপ ৩২X১৫ ইঞ্চি। মাকালুর বরুণ জাতীয় উদ্যানে এর আগেও ইয়েতির দেখা মিলেছে বলে শোনা গিয়েছে। সেনা যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বরফের ওপর বিশাল বিশাল পায়ের ছাপ। সেই ছাপ একটি প্রাণীরই, তা সোজা এগিয়েছে। একই দূরত্ব রেখে বেশ কিছুটা তফাতে পড়েছে এক একটা ছাপ, বরফের ওপর গভীর চিহ্ন তৈরি করে। পাহাড়িরা বলেন, ইয়েতিকে দেখতে বিশাল গোরিলার মত, সে থাকে হিমালয়ে, রহস্যের খাসমহল হিমালয়ের সে সবথেকে রহস্যময় বাসিন্দা। তার দেখা মেলে পাহাড়িদের লোককথায়, মানুষের চোখে পড়লেই নাকি অদৃশ্য হয়ে যায় সে। বানর জাতীয় প্রাণী হিসেবে সেও মানুষের পূর্বপুরুষ। ১৮৩২ সালে প্রথমবার এক পর্বতারোহী উত্তর নেপালের পর্বতে দুপায়ে হেঁটে চলা এই প্রাণীকে দেখতে পান বলে দাবি করেন। তখন থেকে বহুবার শোনা গিয়েছে ইয়েতির অস্তিত্বের কথা কিন্তু সে ব্যাপারে জোরালো প্রমাণ এই প্রথম পাওয়া গেল। এবার বৈজ্ঞানিকরা ভারতীয় সেনার এই দাবি খতিয়ে দেখবেন। ইয়েতি সম্পর্কিত যাবতীয় ছবি ও ভিডিও শিগগিরই প্রকাশ্যে আনবে সেনা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget