এক্সপ্লোর

ইনপুট রয়েছে, জানালেন সেনাকর্তা, স্যর ক্রিক এলাকায় মিলেছে পরিত্যক্ত নৌকো, দক্ষিণ ভারতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা সেনাবাহিনীর

সেনার কম্যান্ডার বলেন, হুমকি, হুঁশিয়ারির চাপে আমাদের কাজের ধরন বদলায় না, যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি।

পুণে: দক্ষিণ ভারতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা প্রকাশ করল সেনাবাহিনী। সোমবার পুণের কাছে এক অনুষ্ঠানে সেনার সাউদার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি তাঁদের কাছে এ ব্যাপারে ইনপুট এসেছে বলে জানিয়েছেন। স্যর ক্রিক এলাকায় কয়েকটি পরিত্যক্ত নৌকো উদ্ধার হওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, দক্ষিণ ভারত ও উপদ্বীপ এলাকায় সন্ত্রাসবাদী হামলা চালানো হতে পারে বলে বেশ কিছু ইনপুট পেয়েছি আমরা। জঙ্গি নাশকতার ক্রমবর্ধমান আশঙ্কার পরিপ্রেক্ষিতে স্যর ক্রিক এলাকায় সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন সাইনি। বলেছেন, সন্ত্রাসবাদী নাশকতার বিপদের কথা মাথায় রেখে আমরা এই অঞ্চলে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নিয়েছি। দেশের স্বার্থবিরোধী শক্তিগুলি বা সন্ত্রাসবাদীদের প্ল্যান যাতে ব্যর্থ হয়, তা সুনিশ্চিত করতে আগাম সাবধানমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের যে কোনও সংঘাতে বাইরে, ভিতরে প্রতিক্রিয়া হয়। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে বাইরের প্রতিক্রিয়া ঘরোয়া প্রতিক্রিয়ার চেয়ে অনেক প্রবল। আমাদের স্পষ্ট নীতি আছে যার ভিত্তিতে আমরা নানা অভ্যুত্থানের মোকাবিলা করছি। সরকার প্রতিটি বিবাদ-সংঘাতের সার্বিক বিশ্লেষণের মাধ্যমে সমাধানের লক্ষ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক ব্যবস্থা নেয়। সেনার কাজ হল সরকারের এহেন প্রয়াসের অনুকূল পরিস্থিতি তৈরি করা। এই মুহূর্তে সরকার জম্মু ও কাশ্মীরে যে কোনও চ্যালেঞ্জ, পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। সাম্প্রতিক অতীতে পরমাণু অস্ত্রের ব্যবহার সহ নানা ইস্যুতে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব যেসব কথা বলেছেন, সে ব্যাপারে প্রশ্নের উত্তরে সেনার কম্যান্ডার বলেন, হুমকি, হুঁশিয়ারির চাপে আমাদের কাজের ধরন বদলায় না, যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget