এক্সপ্লোর

ফেসবুক, ট্যুইটারে ইরফানের শেষ পোস্ট, ‘আমি অন্তর থেকে আবেগপ্রবণ, বাইরে থেকে ভীষণ খুশি...’

২০২০-র ২৯ এপ্রিল, জীবনের রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে উল্টো পথে চলে গেলেন ইরফান খান।

মুম্বই: ‘আমি সত্যিই যেতে চাইনি। বিশ্বাস করো একটা দমকা হাওয়ার ঝটকায় গাড়ির চাকা গড়াতে শুরু করল। আর আমি স্টিয়ারিং ঘোরতে শুরু করলাম...’। চার চাকার সওয়ারিতে সওয়ার ইরফান। একাই। দিগন্ত চেরা রাস্তা আর দুদিকে সবুজ নেমে এসেছে। ইরফান যাচ্ছেন। হঠাৎ থেমে গাড়ির ইউ টার্ন। সংলাপে ইরফান খান সাবলীল ভাবে বলে চলেছেন, ‘মে আপনি বাপ কি কসম খাকে কেহেতা হু. কে মে জানা নেহি চাতা থা।’ হয়ত তাই, এতো তাড়াতাড়ি ইরফান যেতে চাননি। তবে যেতে হল।

২০২০-র ২৯ এপ্রিল, জীবনের রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে উল্টো পথে চলে গেলেন ইরফান খান। মা সঈদা বেগম গত হওয়ার কয়েক দিনের মধ্যেই জানালেন অন্তিম বিদায়। রেখে গেলেন এক আকাশ সিনেমা।

রূপোলি পর্দায় প্রথম আত্মপ্রকাশ ‘সালাম বম্বে’ ছবিতে। মীরা নায়ারের পরিচালনায় ১৯৮৮ সালে সেই প্রথম বলিউড চিনেছিল জয়পুরের নবাগতকে। তারপর দীর্ঘ ৩২ বছর, একাবারে ‘নন স্টপ’, কোথাও থামেননি ইরফান। অবশেষে থামলেন ‘আংরেজি মিডিয়াম’-এ এসে। হোমি আদাজানিয়ার পরিচালিত এই ছবিটাই হয়ে থাকল তাঁর শেষ ছবি। এরপর আর রূপোলি পর্দায় দেখা যাবে না তাঁকে। জীবনের শেষ ট্যুইটে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত অভিনেতা ইরফান খান বলে গেলেন, তিনি অন্তর থেকে আবেগপ্রবণ, বাইরে থেকে ভীষণ খুশি...।

১২ এপ্রিল, বেলা ৩টে বেজে ৪৪ মিনিটে ‘আংরেজি মিডিয়াম’ নিয়ে এই পোস্টটি করেছিলেন ইরফান। এই একই পোস্ট তিনি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টেও। এই ছবিতে চম্পক নামের একটি চরিত্রে ইরফান খানকে অভিনয় করতে দেখা যায়। যিনি তার মেয়ের লন্ডনে গিয়ে পড়াশুনার স্বপ্নপূরণ করেন। ইরফান তাঁর শেষ পোস্টটি করেছেন সেই চরিত্র নিয়েই। যেখানে তিনি একই সঙ্গে লিখে গেলেন, “অন্তরের প্রেম বাহিরেও প্রকাশিত হয়।”

কোলনে সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ইরফান। চিকিৎসা চলছিল লন্ডনের একটি হাসপাতালে। কাল শারীরিক অবস্থার অবনতির কারণে অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। ২৪ ঘণ্টাও কাটল না, মৃত্যু হল অভিনেতার।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget