এক্সপ্লোর

আইএস মডিউল: ধৃতদের ১২ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত

নয়াদিল্লি: ইসলামিক স্টেট (আইএস বা আইসিস)-অনুপ্রাণিত গোষ্ঠীর ধৃত ১০ জন সদস্যকে বৃহস্পতিবার ১২ দিনের এনআইএ হেফাজতে পাঠাল দিল্লির একটি আদালত। অভিযোগ, দিল্লি ও উত্তর ভারতে আত্মঘাতী হামলা থেকে শুরু করে ধারাবাহিক বিস্ফোরণ, রাজনীতিক-হত্যা এবং সরকারি প্রতিষ্ঠানে হামলা চালানোর ছক কষছিল তারা। এদিন আদালতে এনআইএ কৌঁসুলি সওয়াল করে দাবি করেন, ধৃতেরা যে হরকত-উল-হরব-এ-ইসলাম গোষ্ঠীর সদস্য, সেই গোষ্ঠীর সম্পর্কে বিভিন্ন দিক থেকে গোয়েন্দা তথ্য আসছে। ফলে, ওই নেটওয়ার্ক সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে ধৃতদের হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এনআইএ-র তরফে ১৫ দিনের হেফাজতের দাবি করা হয়। সরকারি কৌঁসুলির দাবির বিরোধিতা করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। কিন্তু, আদালত ধৃতদের ১২ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত বুধবার, দিল্লি ও উত্তরপ্রদেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে আইএস জঙ্গিদের এই নতুন মডিউলের হদিশ পায় এনআইএ। দিল্লি পুলিশের স্পেশাল সেল ও উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার সঙ্গে করা ওই যৌথ অভিযানে উদ্ধার হয় রকেট লঞ্চার, ১১২টি অ্যালার্ম দেওয়া ঘড়ি, বুলেটপ্রুফ ভেস্ট তৈরির সরঞ্জাম, কুড়িটি পিস্তল। মেলে প্রচুর পরিমাণে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট এবং সালফার। এসব ব্যবহার করে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরি হচ্ছিল বলে অনুমান গোয়েন্দাদের। বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা। এনআইএ আরও জানায়, বম্ব তেরির সার্কিটের জন্য ধৃতরা রিমোট-কন্ট্রোল দেওয়া খেলনা গাড়ি ও ওয়ারলেস ডোরবেলও প্রচুর পরিমাণে কেনে। ধৃতদের ডেরা থেকে ৯১টি মোবাইল ফোন, ১৩৪টি সিম কার্ড, ৩টি ল্যাপটপ, ছুরি, তরোয়াল, আইএস-সম্পর্কিত পুঁথি, লেখাও উদ্ধার হয়। দলের পান্ডা মুফতি মহম্মদ সোহেল ওরফে হজরত সহ ১০ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে নয়ডার একটি নামী প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রও রয়েছে। গোয়েন্দাদের অনুমান, এই জঙ্গিরা আত্মঘাতী হামলার ছক কষেছিল। এনআইএ সূত্রে খবর, বিদেশে থাকা এক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget