এক্সপ্লোর

যৌন হেনস্থার অভিযোগ: আকবর নিজের বক্তব্য জানান, ন্যয়বিচার চেয়ে সরব মহিলাদের ব্যঙ্গবিদ্রূপ করা চলবে না, বললেন স্মৃতি

মুম্বই: মন্ত্রিসভার সহকর্মী বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ সম্পর্কে মন্তব্য করতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। #মি টু প্রচারের সূত্র ধরে বেশ কয়েকজন মহিলা সাংবাদিক আকবরের দিকে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, আকবর দুটি সংবাদপত্রের সম্পাদক থাকাকালে তাঁদের যৌন হেনস্থা করেছিলেন। আজ এ সম্পর্কে সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিই এসব নিয়ে সবচেয়ে ভাল বলতে পারবেন। ওনার প্রাক্তন মহিলা সহকর্মীদের পাশে থাকায় মিডিয়ার প্রশংসা করছি। কিন্তু আমি মনে করি, সংশ্লিষ্ট মানুষটিরই বিবৃতি দেওয়ার কথা, আমার নয়, কেননা আমি সেখানে ছিলাম না। প্রসঙ্গত, বিদেশ সফরে থাকা আকবর এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি এখনও। নানা পেশার যে মহিলারা অতীতে যৌন হেনস্থার শিকার হওয়ার অভিযোগে সরব হচ্ছেন, তাঁদের নিয়ে ঠাট্টা-তামাশা না করার জন্য আবেদন করেছেন স্মৃতি। বলেছেন, আমি বারবার এই নির্দিষ্ট বিষয়ে, বিশেষত, মহিলাদের মুখ খোলা নিয়ে বলেছি যে, যিনিই, সরব হোন না কেন, তাঁকে ব্যঙ্গবিদ্রূপ, অপমান করা যাবে না। যাঁরা ইন্টারনেটে ও তার বাইরে মহিলাদের আবেগ, ক্রোধ উগরে দেওয়ার এই প্রবণতা দেখছেন, তাঁদের কাছে আমার একমাত্র আবেদন এটাই। মেয়েরা কাজ করতে আসেন হেনস্থা, হয়রানি নয়, স্বপ্নপূরণ করে সম্মানজনক জীবন যাপনের জন্য। আমি বলব, মেয়েদের পক্ষে সাহস সঞ্চয় করে পেশাগত জীবনে কী ঘটেছে, প্রকাশ্যে বলা খুবই কঠিন কাজ। মহিলারা মুখ খুলতে পারার জন্য আরও বেশি সমর্থন পাবেন, এটা আমাদের সমাজে অত্যন্ত জরুরি। আমার মনে হয়, ন্যয়বিচার দেওয়ার জন্য আমাদের আইন ও পুলিশি ব্যবস্থায় যথেষ্ট রাস্তা আছে। আমি আশাবাদী, বৈধ প্রক্রিয়ার ফলে এই মুখ খোলা মহিলারা কাঙ্খিত ন্যয়বিচার পাবেন। বিদেশমন্ত্রকে আকবরের মাথার ওপর থাকা সুষমা স্বরাজ, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদও এ ব্যাপারে প্রতিক্রিয়া দেননি। একমাত্র কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী #মি টু প্রসঙ্গে বলেছেন, ক্ষমতার অধিকারী পুরুষরা প্রায়ই এটা করেন। মিডিয়া, রাজনীতি বা কোম্পানির সিনিয়র পদাধিকারী, সব ক্ষেত্রেই কথাটা খাটে। সিপিএম আকবরের পদত্যাগ চেয়েছে। এক বিবৃতিতে বলেছে, সাত মহিলা সাংবাদিক নিজেদের যৌন হেনস্থার অভিজ্ঞতা স্মরণ করে আকবরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছেন। যেহেতু আকবরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে, তাঁর কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী পদে থাকাটা কাম্য নয়। এখনই ওনার পদত্যাগ করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget