এক্সপ্লোর

জামিয়ায় গুলি চালানোর আগে ফেসবুক লাইভ করে অভিযুক্ত ‘রামভক্ত গোপাল’

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে গুলি করা যুবকের পরিচয় জানাল পুলিশ। হামলার ঠিক আগের মুহূর্তে ফেসবুকে লাইভ ভিডিও করে ওই ব্যক্তি।এদিন সকালে নিজের ফেসবুকে বিভিন্ন পোস্টও করে অভিযুক্ত।

নয়াদিল্লি: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে গুলি করা যুবকের পরিচয় জানাল পুলিশ। ধৃতের নাম গোপাল শর্মা। যদিও ফেসবুকে নিজের নাম ‘রামভক্ত গোপাল’ বলে ঘোষণা করেছে হামলাকারী। আরও আশ্চর্যের বিষয়, হামলার ঠিক আগের মুহূর্তে ফেসবুকে লাইভ ভিডিও করে ওই ব্যক্তি। এদিন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি সিএএ-বিরোধী মিছিল শুরু হওয়ার কথা ছিল। মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবস উপলক্ষে রাজঘাট পর্যন্ত মিছিল করার কথা ছিল। মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু, মিছিল শুরুর আগে এক যুবককে প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়। গুলিতে আহত এক যুবক। মিছিলকারীদের দাবি, আন্দোলনকে বদনাম করতেই এধরনের ঘটনা ঘটানো হয়েছে। পরে, অস্ত্রধারী যুবককে পাকড়াও করল পুলিশ। ধৃত রাম গোপাল গ্রেটার নয়ডার বাসিন্দা। হামলা ও গুলি চালানোর আগে গোপাল যে ফেসবুক লাইভ করেছিল, তাতে তাঁকে কোনও কথা বলতে না শোনা গেলেও, ৪৪-সেকেন্ডের ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, গোপাল সেই জায়গায় ঢুকছেন, যেখানে পড়ুয়ারা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিল। সব মিলিয়ে মোট চারটি ফেসবুক লাইভ ভিডিও করেছেন গোপাল। সেখানে কোথাও দেখা যাচ্ছে আন্দোলনকারীরা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, কোথাও আবার তেরঙা ওড়াচ্ছে। গোপালের ফেসবুক প্রোফাইলে লেখা: ‘আমার নাম রামভক্ত গোপাল...এটুকুই যথেষ্ট... বাকি সময় এলে... জয় শ্রী রাম।’ এদিন সকালে নিজের ফেসবুকে বিভিন্ন পোস্টও করে অভিযুক্ত। সেখানে একটিতে লেখা, ‘শাহিনবাগ, খেলা শেষ’। আরেকটি পোস্টে লেখা ‘আমার শেষ যাত্রায় জয় শ্রী রাম বলতে বলতে আমাকে গেরুয়া বসনে নিয়ে যেও।’ ধৃতের ফেসবুক প্রোফাইলে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য রয়েছে। তাঁর সবকটি পোস্ট একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget