এক্সপ্লোর

আজ থেকে আর রাজ্য নয় জম্মু কাশ্মীর, ভেঙে গেল দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে, লাদাখ ও জম্মু কাশ্মীর

আইএএস অফিসার গিরিশচন্দ্র মুর্মূ জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন, আর কে মাথুর হয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর।

শ্রীনগর: গতকাল মধ্যরাত্রি থেকে রাজ্যের মর্যাদা হারাল জম্মু কাশ্মীর। ভাগ হয়ে গেল দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে, জম্মু কাশ্মীর ও লাদাখ। আইএএস অফিসার গিরিশচন্দ্র মুর্মূ জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন, আর কে মাথুর হয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর। শ্রীনগর ও লে-তে দুটিআলাদা অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করানো হবে। পাঠ করাবেন জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন অনুযায়ী রাজ্য ভেঙে দুটি নতুন কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের তারিখ ছিল ৩১ অক্টোবর। অর্থাৎ রাজ্যসভায় ব্যাপারে ঘোষণার প্রায় ৩ মাস পর সিদ্ধান্ত কার্যকর করা হল। এই প্রথম কোনও পূর্ণাঙ্গ রাজ্যকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাঙা হল যদিও কেন্দ্র শাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার একাধিক উদাহরণ রয়েছে। এর ফলে দেশে রাজ্যের সংখ্যা কমে দাঁড়াল ২৮, কেন্দ্র শাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে হল ৭। শেষ হয়ে গেল জম্মু কাশ্মীরের আলাদা সংবিধানের অস্তিত্বও। তাৎপর্যপূর্ণভাবে আজই দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের জন্মদিন, যিনি ৫৬০-এরও বেশি করদ রাজ্যকে ভারতভুক্ত করিয়েছিলেন। আজকের দিনটি পালিত হচ্ছে জাতীয় ঐক্য দিবস হিসেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে গুজরাতের কেভাদিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুষ্ঠান রয়েছে দিল্লিতে। ৫ অগাস্ট, অর্থাৎ দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর ৯০ দিনের মধ্যে নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা বিলুপ্ত করার জন্য সংবিধানের ৩৭০ ধারা সংশোধনের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি রাজ্য ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করে তারা। ২৬ অক্টোবর, ১৯৪৭ কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিংহ ভারতভুক্তি আইনে সই করার ৭২ বছর পর নাছোড় জঙ্গি সমস্যা মেটাতে নেওয়া হয় এই সিদ্ধান্ত। নতুন আইন অনুযায়ী জম্মু কাশ্মীরে এখন থেকে পন্ডিচেরির মত আইনসভা বলবৎ হবে, লাদাখে আইনসভা থাকবে না, তা চলবে চণ্ডীগড়ের ধাঁচে। দুই কেন্দ্র শাসিত অঞ্চলেরই নেতৃত্ব দেবেন দুই লেফটেন্যান্ট গভর্নর। পুলিশ ও আইন শৃঙ্খলা থাকবে কেন্দ্রের অধীনে। তবে নির্বাচনের পর জম্মু কাশ্মীরের দায়িত্ব নেবে নির্বাচিত সরকার। তবে লাদাখের সম্পূর্ণ দায়িত্বই বরাবর কেন্দ্রের হাতে থাকবে। রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলে ঠিক সময়ে জম্মু কাশ্মীরে নির্বাচন হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget