এক্সপ্লোর

Jharkhand Cyclone Impact:ইয়াসের প্রভাবে ঝাড়খণ্ডে প্রবল বর্ষণে বাড়ি ভেঙে মৃত ২, ভেঙে পড়ল সেতু

বিপর্যয় মোকাবিলা বিভাগের সচিব অমিতাভ কুশল বলেছেন, রাঁচিতে অবিশ্রান্ত বর্ষণে বাড়ি ভেঙে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের। তামারের একটা গুরুত্বপূর্ণ সেতু ভেঙে গিয়েছে। এর আগে বোকারোতে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছিল। 

রাঁচি: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি। অবিরাম বর্ষণে বাড়ি ভেঙে পড়ে রাজ্যের রাজধানী রাঁচিতে দুজনের মৃত্যু হয়েছে। রাজ্যের এক পদস্থ আধিকারিক বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। গত বুধবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে তাণ্ডব চালিয়ে নিম্নচাপে পরিণত হয় ইয়াস। 
অবিরাম বর্ষণে কাঁচি নদীর ওপর বুন্দুর সঙ্গে রাঁচি সংলগ্ন  তামারের সংযোগকারী একটি সেতুও ভেঙে গিয়েছে বলে ওই আধিকারিক জানিয়েছেন।  তিনি বলেছেন, পূর্ব সিংভূমে যে সব নদীতে জলস্তর বিপদসীমার ওপরে বইছে, সেই নদীগুলি সংলগ্ন নিচু এলাকাগুলি থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। আরও ১৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। ওই আধিকারিক আরও বলেছেন, ঘূর্ণিঝড় ও এরফলে প্রবল বর্ষণে প্রায় আট লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 
বিপর্যয় মোকাবিলা বিভাগের সচিব অমিতাভ কুশল বলেছেন, রাঁচিতে অবিশ্রান্ত বর্ষণে বাড়ি ভেঙে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের। তামারের একটা গুরুত্বপূর্ণ সেতু ভেঙে গিয়েছে। এর আগে বোকারোতে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছিল। 
কুশল জানান, পূর্ব সিংভূমের সুবর্ণরেখা ও খারখাইয়ের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে উদ্ধারের কাজ চলছে। 
উল্লেখ্য, ঘণ্টায় ১৩০-১৪৫ কিমি গতিতে গত বুধবার দেশের পূর্ব উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ার আগে ইয়াস ঢুকে পড়ে ঝাড়খণ্ডে। 
কুশল জানিয়েছেন, সিমডেগা, পূর্ব ও পশ্চিম সিংভূম ও সারাইকেলা-খারসাওয়ান জেলার প্রায় আট লক্ষ মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার ও ত্রাণের কাজে সামিল হয়েছে এনডিআরএফের আটটি দল।
পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার সুরাজ কুমার বলেছেন যে, অনেক জায়গাতেই গাছ ভেঙে পড়েছে। তীব্র ঘড়ে তারও ছিঁড়ে পড়েছে। ফলে ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ। তিনি বলেছেন, বহু নিচু এলাকা জলের তলায় চলে গিয়েছে। যেখানে প্রচুর জল জমে গিয়েছে, সেখান থেকে লোকজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। 
আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, ইয়াস শক্তি হারিয়ে  নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ঝাড়খণ্ডের দক্ষিণে রয়েছে। ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়বে। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget