এক্সপ্লোর

কর্ণাটকের মতো পরিস্থিতি এড়াতে সরকারপক্ষের বিধায়কদের ভোপাল না ছাড়ার নির্দেশ কমলনাথের

বিজেপিও দলীয় বিধায়কদের অধিবেশন চলাকালীন বিধানসভায় হাজির থাকার নির্দেশ দিয়েছে।

ভোপাল: কর্ণাটকে জেডিএস-কংগ্রেস সরকারের সঙ্কট থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি নিজের সরকার বাঁচানোর উদ্যোগ নিয়েছেন। মধ্যপ্রদেশ বিধানসভার বাদল অধিবেশন চলাকালীন কংগ্রেসের পাশাপাশি জোটসঙ্গী বহুজন সমাজ পার্টি, সমাজ পার্টি ও নির্দল বিধায়কদের ভোপাল না ছাড়ার নির্দেশ দিয়েছেন কমলনাথ। বিজেপিও দলীয় বিধায়কদের অধিবেশন চলাকালীন বিধানসভায় হাজির থাকার নির্দেশ দিয়েছে। গতকাল থেকে মধ্যপ্রদেশ বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন চলবে ১৯ দিন ধরে। কমলনাথের আশঙ্কা, আর্থিক বিষয়ে ভোটাভুটির দাবি জানিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবে বিজেপি। সেই কারণেই তিনি সরকারপক্ষের সব বিধায়ককে অধিবেশন চলাকালীন ভোপালে থাকতে বলেছেন। রবিবার রাতে নিজের বাসভবনে কংগ্রেস, বসপা, সপা ও নির্দল বিধায়কদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা ১১৪। অন্যদিকে, বিজেপির আসন সংখ্যা ১০৯। বসপার দুই, সপার এক ও চার নির্দল বিধায়কের সমর্থনে সরকার গড়েছেন কমলনাথ। ফলে তিনি স্বস্তিতে নেই। বিশেষ করে কর্ণাটকে যেভাবে শাসক জোটের বেশ কয়েকজন বিধায়ক পদত্যাগ করেছেন, তাতে তাঁর আশঙ্কা বেড়ে গিয়েছে। বসপা বিধায়ক রাম বাই দাবি করেছেন, বিজেপি এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। কংগ্রেস সরকারকেই সমর্থন করে যাবে বসপা। মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী তরুণ ভানোতেরও দাবি, কংগ্রেস ও জোটসঙ্গীদের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যেতে পারবে না বিজেপি। সরকার অক্ষত থাকবে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget