এক্সপ্লোর

ভারতীয় ভূখণ্ড দখল করে নিচ্ছে চিন, প্রধানমন্ত্রী নীরব, আক্রমণ রাহুলের, পাল্টা জবাব লাদাখের সাংসদের

গত বছর সংসদে দুর্দান্ত বক্তৃতা দিয়ে গোটা দেশের নজর কেড়ে নেন নামগিয়াল।

নয়াদিল্লি: চিনের সেনাবাহিনী ভারতের কোন কোন ভূখণ্ড দখল করে নিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই জবাব চেয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। আজ ট্যুইট করে তারই জবাব দিলেন লাদাখের সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চিন সহ যে অঞ্চলগুলি চিন দখল করে রেখেছে, তার তালিকা দিয়েছেন নামগিয়াল। তিনি তথ্য দিয়ে দাবি করেছেন, প্রথমে কংগ্রেসের একক শাসন ও পরে ইউপিএ সরকারের আমলে ভারতের একাধিক জায়গা দখল করে নিয়েছে চিন। এর জন্য কংগ্রেসকেই দায়ী করে তিনি লিখেছেন, ‘তথ্যের ভিত্তিতে আমি যে জবাব দিলাম, তাতে আশা করি রাহুল গাঁধী ও কংগ্রেস সন্তুষ্ট হবেন। আশা করি তাঁরা ফের ভুল তথ্য দেবেন না।’ গত বছর সংসদে দুর্দান্ত বক্তৃতা দিয়ে গোটা দেশের নজর কেড়ে নেন নামগিয়াল। তিনি বলেন, দশকের পর দশক ধরে লাদাখ অবহেলিত থেকেছে। জম্মু ও কাশ্মীরে এতদিন ধরে যে সরকার থেকেছে, তারা কেউই লাদাখের উন্নয়নের দিকে নজর দেয়নি। তাঁর এই বক্তৃতাই লাদাখের উপর নতুন করে দৃষ্টি ঘুরিয়ে দেয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে এতদিন ধরে আলোচনা, বিতর্ক হলেও, লাদাখ নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। নামগিয়ালের বক্তৃতা এবং ৩৭০ ধারা বিলোপের পর থেকেই লাদাখ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার লাদাখের উন্নয়নের দিকে নজর দেওয়ার কথা বলে। সম্প্রতি পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা তৈরি হয়। চিনের সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বলে জানা যায়। ভারতও সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করে। তবে শেষপর্যন্ত সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার ভিত্তিতে উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে। চিনের সেনাবাহিনী দুই থেকে আড়াই কিলোমিটার পিছিয়ে গিয়েছে। এরপর ভারতও সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে আনছে। রাহুল অবশ্য এই ইস্যুতে সরকারকে নিশানা করে চলেছেন। আজও তিনি সরকারকে আক্রমণ করে ট্যুইট করেছেন, ‘চিনারা লাদাখে এসে আমাদের অঞ্চল দখল করে নিয়েছে। এই সময় প্রধানমন্ত্রী নীরবতা অবলম্বন করেছেন। তাঁকে কোথাও দেখা যাচ্ছে না।’ রাহুলের এই আক্রমণেরই জবাব দিলেন লাদাখের সাংসদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget