এক্সপ্লোর

একই হাসপাতালে করোনা আক্রান্ত! তাঁর চিকিৎসক কোয়ারন্টিনে, লালুকে নিয়ে উদ্বেগে পরিবার, দল

করোনার হানা এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের হাসপাতালে! ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিত্‍‌সাধীন এক রোগীর শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণ। ওই হাসপাতালেরই একই চিকিৎসকের অধীনে অন্য কিছু শারিরীক সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন বর্ষীয়ান আরজেডি নেতা। সংক্রমনের খবর জানার পরই তড়িঘড়ি কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাঁকে।

পাটনা: করোনভাইরাসের হানা এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের হাসপাতালে! ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিত্‍‌সাধীন এক রোগীর শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণ। ওই  হাসপাতালেরই একই চিকিৎসকের অধীনে অন্য কিছু শারীরিক সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন বর্ষীয়ান আরজেডি নেতা। সংক্রমণের খবর জানার পরই তড়িঘড়ি কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবরচিকিৎসক উমেশ প্রসাদের অধীনে ওই ব্যক্তি তিন সপ্তাহ ধরে ভর্তি রয়েছেন। সোমবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই চিকিৎসক  উমেশ প্রসাদের গোটা টিমকে সোমবার থেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।  উমেশ প্রসাদের অধীনে দুজনে ভর্তি থাকলেও লালুপ্রসাদ রয়েছেন পেয়িং ওয়ার্ডে। করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন মেডিসিন ডিপার্টমেন্টে। উমেশ প্রসাদের টিম ছাড়াও হাসপাতালের সমস্ত ডাক্তার ও মেডিক্যাল স্টাফদের নমুনা সোমবারই সংগ্রহ করা হয়েছে।
যেহেতু ওই চিকিৎসকই আরজেডি সুপ্রিমোর চিকিৎসা করছিলেন তাই সংক্রমণের আশঙ্কা কোনওভাবেই এড়াতে পারছেন না তিনি। চিকিৎসকদের পরপরীক্ষা করা হতে পারে লালুর লালারসও। সংক্রমণের ঘটনা সামনে আসায় চিন্তিত লালুপ্রসাদের পরিবার। তাঁর পুত্র তেজস্বী যাদব টুইট করে লেখেন, 'বাবা যে হাসপাতালে ভর্তি রয়েছে সেখানে করোনা সংক্রমণের খবর ভীষণ উদ্বেগের। যদিও তাঁর যথোপযুক্ত সুরক্ষা নেওয়া হচ্ছে।'
করোনার আবহের মধ্যে ঝাড়খণ্ড সরকারের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্যারোলের আবেদন করেছে আরজেডি। সংক্রমণের ফলে বিপন্ন হতে পারে লালুপ্রসাদের জীবন, ট্যুইটারে এই আশঙ্কা প্রকাশ করা হয় আরজেডির তরফে। যদিও এ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিরসা মুণ্ডা জেলে  রয়েছেন লালুপ্রসাদ। শারীরিক অসুস্থতার কারণে ২০১৮-র আগস্ট থেকে তিনি আরআইএমএস-এ চিকিৎসাধীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget