এক্সপ্লোর

দীর্ঘদিন পর ফের একসঙ্গে, উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে পটনায় ধর্নায় লালুর দুই ছেলে

লোকসভা ভোটে আরজেডির বিপর্যয়ের পর লালুপ্রসাদের দুই ছেলে তেজস্বী ও তেজের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। দলের এই হতাশাজনক ফলাফলের জন্য পরোক্ষভাবে তাঁরা একে অপরকে দায়ী করেছিলেন। সেই দোষারোপের পর্ব পেরিয়ে ফের একসঙ্গে চলার ইঙ্গিত দিলেন তাঁরা।

পটনা: লোকসভা ভোটে আরজেডির বিপর্যয়ের পর লালুপ্রসাদের দুই ছেলে তেজস্বী ও তেজের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। দলের এই হতাশাজনক ফলাফলের জন্য পরোক্ষভাবে তাঁরা একে অপরকে দায়ী করেছিলেন। সেই দোষারোপের পর্ব পেরিয়ে ফের একসঙ্গে চলার ইঙ্গিত দিলেন তাঁরা। বুধবার রাতে পটনা জংশন সংলগ্ন দুধের বাজার পুর কর্তৃপক্ষের ভেঙে ফেলার অভিযানের প্রতিবাদে বেশ কয়েক ঘন্টা প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে দেখা গেল তেজস্বী ও তেজকে। লালু প্রসাদের বড় ছেলে তেজের দীর্ঘদিন ধরেই অভিযোগ, স্তাবকদের ভিড় তাঁর ভাই তেজস্বীকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুলপথে চালিত করে। এতে দলের ক্ষতি হচ্ছে। তেজের অভিযোগের প্রতিক্রিয়ার প্রকাশ্যে তেজস্বীকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। তবে দাদার এই লাগাতার অভিযোগে তিনি হতাশ বলেই খবর। লোকসভা নির্বাচনে তেজের ভূমিকা দলের পক্ষে অনুকূল ছিল না বলেই আরজেডি-র অন্দরের সূত্রের খবর। উল্লেখ্য, এই প্রথম লোকসভা নির্বাচনে খালি হাতে ফিরতে হয়েছে আরজেডি-কে। আরজেডি-র প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ বর্তমানে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাঁচিতে সাজার মেয়াদ কাটাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে দলের নিয়ন্ত্রণ রয়েছে তাঁর পরিবারের হাতে। কিন্তু লালুপ্রসাদের পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দলের কর্মীদের মনোবলে প্রভাব ফেলেছে। গত বুধবার অসুস্থ ও জেলবন্দি লালুপ্রসাদের জায়গায় তেজস্বীকে আরজেডি-র জাতীয় সভাপতি করার জোরাল দাবি তুলেছেন দলের বিধায়কদের একাংশ। তেজস্বী ও রাজনীতিতে সক্রিয় তাঁর দাদা তেজ ও বড় বোন তথা রাজ্যসভা সাংসদ মিসা ভারতীর মধ্যে পারিবারিক সংঘাতের পরিপ্রেক্ষিতে এই দাবি উঠেছে। এরইমধ্যে বুধবার রাতে দুধের বাজার ভেঙে ফেলার অভিযানের প্রতিবাদে দুই ভাইয়ের একসঙ্গে পথে নামার ঘটনা খুবই তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রেল স্টেশন সংলগ্ন জনবহুল ও ঘিঞ্জি রাস্তায় জবরদখল উচ্ছেদের জন্য বেশ কিছু দোকান ভেঙে ফেলা হয়। এরই প্রতিবাদে রাস্তায় নামেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন দলের বহু নেতাও। গভীর রাত পর্যন্ত তাঁদের ধর্না চলে। পুর কর্তৃপক্ষের কাছ থেকে ভেঙে দেওয়া দোকানগুলি রেল স্টেশন থেকে নির্দিষ্ট কিছু দূরত্বে স্থানান্তরের লিখিত আশ্বাস পাওয়ার পর এই ধর্না ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget