এক্সপ্লোর

LIVE UPDATE: দিল্লি বিধানসভা নির্বাচন: বিকেল সাড়ে পাঁচটা পড়ল ভোট পড়ল ৫২.৯৫ শতাংশ

LIVE UPDATE: DELHI ASSEMBLY ELECTION LIVE UPDATE: দিল্লি বিধানসভা নির্বাচন: বিকেল সাড়ে পাঁচটা পড়ল ভোট পড়ল ৫২.৯৫ শতাংশ

Background

আজ দিল্লির বিধানসভা নির্বাচন। অরবিন্দ কেজরীবালের আপ, নাকি নরেন্দ্র মোদির বিজেপি আগামী ৫ বছরে দিল্লির শাসন কার হাতে থাকবে, তা ঠিক করে দেবে জনতা।
সিএএ-এনপিআর-এনআরসি-র আবহে ৭০-টি আসনে পছন্দের প্রার্থী বেছে নেবে দিল্লির জনতা। জেএনইউ-তাণ্ডব, জামিয়ায় গুলিচালনা, শাহিনবাগের প্রতিবাদ – এই বিষয়গুলি নিঃসন্দেহে কি-ফ্যাক্টর হয়ে উঠতে পারে দিল্লির নির্বাচনে।
সব সমীক্ষাই কেজরীর দলের পালে হাওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রচারে বারবার আত্মবিশ্বাসী শুনিয়েছে গেরুয়া শিবিরকে। তবে জনতা কাকে জয়ের মুখ দেখায়, তা জানা যাবে ১১ ফেব্রুয়ারি।
কিউআর কোড থেকে মোবাইল অ্যাপ-- এবারের দিল্লি ভোটে প্রযুক্তিকে বিশালাকারে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি, রাজধানী সহ গোটা দিল্লি জুড়ে করা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিশেষ নজর দেওয়া হয়েছে শাহিনবাগ সহ বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে।
এই বিষয়টিকে মাথায় রেখে দিল্লির মুখ্য নির্বাচনী দফতরের তরফ থেকে ওই অঞ্চলের পাঁচটি থানাকে ‘উত্তেজনাপ্রবণ’ ঘোষণা করেছে।
এবারের ভোটের লড়াই মূলত ত্রিমুখী। কেজরীর আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপি। মোট ৬৭২ জন প্রার্থী এই ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ১.৪৮ কোটি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে ৮১ লক্ষ পুরুষ ও ৬৬ লক্ষ মহিলা। এছাড়া, ১১ হাজার সার্ভিস ভোটার ও ৮৬৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ২.৩২ লক্ষ প্রথম বারের ভোটার। প্রবীণ ভোটারের সংখ্যা ২ লক্ষ।
আম আদমি পার্টির সঙ্গে বিজেপির মূল লড়াই হলেও, দিল্লির রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে ভোট প্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর লাঠিপেটা-মন্তব্য। যার জেরে শুক্রবার, দিল্লি নির্বাচনের ঠিক আগের দিন, তুলকালাম হয় সংসদে। প্রশ্নোত্তর পর্বে মূল প্রশ্নের উত্তর না দিয়ে রাহুলের নিন্দা করায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দিকে তেড়ে যান কংগ্রেস সাংসদ কংগ্রেস সাংসদ মণিক্কম ঠাকুর। পাল্টা ওয়েলে নামেন বিজেপি সাংসদরাও। এর আগে বৃহস্পতিবারই সংসদে রাহুলের লাঠি-মন্তব্যের পাল্টা তাঁকে টিউবলাইট বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। সবমিলিয়ে দিল্লি নির্বাচনের প্রেক্ষাপটে রাহুল গাঁধীর লাঠি-মন্তব্য ঘিরে সরগরম সংসদীয় রাজনীতির আবহ।

14:00 PM (IST)  •  08 Feb 2020

ভোট দিলেন প্রিয়ঙ্কা গাঁধী, রবার্ট বঢরা ও ছেলে রাইহান। এইবছর প্রথমবার ভোট দিলেন রাইহান রাজীব বঢরা। লোধি এস্টেটের ১১৪ ও ১১৬ নম্বর বুথে ভোট দিলেন তাঁরা। ভোট দিয়ে এই নতুন ভোটারের বক্তব্য, ভাল লাগল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে। প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। পাবলিক ট্রান্সপোর্ট পড়ুয়াদের জন্য সস্তা হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আমি উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি। সবারই তাই করা উচিত।
13:34 PM (IST)  •  08 Feb 2020

সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে নতুন প্রজন্মকে ভোটদানের আহ্বান জানান।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget