এক্সপ্লোর

LIVE UPDATES: দিল্লিতে মৃত বেড়ে ২৭, আহত ২০০-রও বেশি

LIVE UPDATE: Delhi Violence LIVE UPDATES: দিল্লিতে মৃত বেড়ে ২৭, আহত ২০০-রও বেশি

Background

নয়াদিল্লি: তিনদিন পর এখও অগ্নিগর্ভ উত্তর-পূর্ব দিল্লি। মঙ্গলবার দিনভর রাস্তায় রাস্তায় চলে পাথরবৃষ্টি। আগুন লাগানো হয় দোকানপাট, গাড়ি, বাইকে। হিংসায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মী সহ তেরোজনের। আহত দু’শোর কাছাকাছি।
রবি, সোমের পর মঙ্গলবার। টানা তিনদিন ধরে জ্বলে উত্তর-পূর্ব দিল্লি।
রাজধানীর রাস্তায় আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। গত তিনদিনে অশান্তির এই আগুন ছড়িয়ে পড়েছে জাফরাবাদ, বাবরপুর, মৌজপুর, করদমপুরী, গোকুলপুরী, ভজনপুরা, চাঁদবাগ, করাওয়ালপুর সহ বিভিন্ন জায়গায়।
কোথাও পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়িয়েছে দুষ্কৃতী। কোথাও চলছে মুড়ি-মুড়কির মতো পাথরবৃষ্টি। কোথাও পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়ি।
সোমবার রাতে গোকুলপুরীতে একটি টায়ার মার্কেটে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালেও সেই আগুন নেভেনি। আকাশ ঢেকে ছিল কালো ধোঁয়ার কুন্ডলীতে। মঙ্গলবার বেলা গড়াতে উত্তপ্ত হয়ে ওঠে ভজনপুরা। বড় রাস্তা দিয়ে দল বেঁধে ছুটে যেতে দেখা যায় একদল তরুণকে। কিছুক্ষণের মধ্যেই রাস্তার ওপর হাতাহাতিতে জড়ায় দুই গোষ্ঠী। মুখে রুমাল বাঁধা এক তরুণকে
মৌজপুরে মঙ্গলবার সকালে দফায় দফায় পাথরবৃষ্টি চলে। মৌজপুর রোডে একের পর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রায় একই ছবি দেখা যায় কবীরনগরেও। জ্যোতিনগরে পরপর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। জাফরাবাদেও পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে দোকানপাট। যে কয়েকটি দোকান বেঁচেছে, সেগুলির শাটার বন্ধ।
হিংসায় গত তিনদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল। মৃত পাঁচজনের নাম জানা গিয়েছে। এরা হলেন শাহিদ, মহম্মদ ফুকরান, রাহুল সোলাঙ্কি, নাজিম, বিনোদ। বাকি সাতজনের পরিচয় এখনও মেলেনি।
লাগাতার হিংসার ছবি দেখে ইতিমধ্যেই দিল্লি ছাড়তে শুরু করেছেন, অন্য রাজ্য থেকে কাজের খোঁজে আসা যুবকরা।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, হিংসাবিধ্বস্ত উত্তর-পূর্ব দিল্লিতে বুধবার স্কুল বন্ধ থাকবে। সিবিএসই-র অনুরোধ জানানো হয়েছে, বুধবারের পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য।
জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে যে জায়গায় সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ চলছিল, সেই জায়গাও মঙ্গলবার রাতে খালি করে দেওয়া হয়। এর মধ্যে মঙ্গলবারই দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত করা হয়েছে আইপিএস অফিসার এস এন শ্রীবাস্তবকে। হিংসা থামাতে উত্তর-পূর্ব দিল্লির চারটি থানা এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ জারি করল পুলিশ।
অগ্নিগর্ভ পরিস্থিতির খবর সংগ্রহে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচ জন সাংবাদিক। একটি স্থানীয় টিভি চ্যানেলের এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জাফরাবাদ মৌজপুর, বাবরপুর, গোকুলপুরী, জোহরি এনক্লেভ এবং শিব বিহার মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল দিনভর। এই স্টেশনগুলির গেট বন্ধ করে রাখার পাশাপাশি ট্রেনও চালানো হয়নি।
দিল্লির পরিস্থিতির খবর সম্প্রচারের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। হিংসায় মদত যোগাতে পারে এমন খবর ও ভিডিও সম্প্রচারের ক্ষেত্রে টিভি চ্যানেলগুলিকে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।

22:20 PM (IST)  •  26 Feb 2020

দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। দিল্লির বাসিন্দাদের জীবন, সম্পত্তি ও সুস্থতা নিয়েও উদ্বেগপ্রকাশ করা হয়েছে।
23:48 PM (IST)  •  26 Feb 2020

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget